‘আমাকে ঘিরেও এমন মাতামাতি হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতেছেন। এসএ গেমসে রুপা জিতলেও দিল্লিতে ব্যক্তিগত ইভেন্টে সেই ঝলকটা দেখাতে পারেননি সাদিয়া সুলতানা। তবে শারমিন আক্তারের (রত্না) সঙ্গে জুটিটা ভালোই জমেছে দুজনের। কাল নিজের ও সতীর্থের সম্পর্কে বললেন তিনি গাড়িতে রাজধানীর রাজপথ ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হলো আপনাদের, ব্যাপারটা কেমন লাগছে?সাদিয়া সুলতানা: খুবই ভালো লাগছে। অনেক আনন্দ হচ্ছে।  বিমানবন্দরে পরিবারের কে কে এসেছিল?সাদিয়া: আমার আব্বু সৈয়দ সারওয়ার আলম এসেছিলেন। কোচ মোহাম্মদ আলমগীরও এসেছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ও ব্যক্তিগত দুটি ইভেন্টেই এসএ গেমসেও ভালো করেছিলেন। কমনওয়েলথে ব্যক্তিগত ইভেন্ট ভালো হলো না কেন?সাদিয়া: আসলে আমি খুবই স্নায়ুচাপে ভুগছিলাম। সব সময় মনে হতো একটা কিছু করতে হবে, একটা কিছু করা চাই। এ জন্যই বেশি ভয় কাজ করছিল। আর তা ছাড়া দুইটা ইভেন্ট দু দিনে হলো। এসএ গেমসে যেমন একই দিনে দুটি ইভেন্ট হয়েছিল, ওখানেও যদি তেমন হতো তাহলে আত্মবিশ্বাসটা একই রকম থাকত। এত সব চাপ-টাপ থাকত না। শারমিন আক্তারের (রত্না) সঙ্গে আপনার জুটিটা দারুণ হয়েছে। ওকে কেমন মনে হচ্ছে?সাদিয়া: উনি তো অনেক ভালো মানের শ্যুটার। ভবিষ্যতে আরও অনেক ভালো করতে পারবেন। শারমিন অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখেন। তাঁর ওই স্বপ্ন পূরণের সম্ভাবনা কতটা দেখেন আপনি?সাদিয়া: অলিম্পিকের আগে তো কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস ও বিশ্বকাপে কিছু একটা করতে হবে। তবেই না অলিম্পিকের সোনা। আমিও অবশ্য উনার মতো স্বপ্ন দেখি। তবে এর আগে অবশ্যই নিজেকে এসব জায়গায় প্রমাণ করতে হবে।  শারমিনকে ঘিরে বেশি আলো, আপনার কাছে কেমন লাগছে?সাদিয়া: আমারও মনে হয় যদি আমি উনার চেয়ে আরও ভালো করি তাহলে আমাকে ঘিরেও এমন মাতামাতি হবে।  ওকে টপকে যাওয়ার ইচ্ছে কাজ করে না আপনার মধ্যে?সাদিয়া: হ্যাঁ। নিজের ভেতরে সেই তাগিদ তো সব সময়ই কাজ করে।  দুজনের দুর্বলতা ও শক্তির দিক কোনটি? সাদিয়া: আমারটা বলতে পারব, আমার দুর্বলতা হলো আমি স্কোর নিয়ে বেশি চিন্তা করি। নিজেকে বারবার বলি এটা করতে হবে, ওটা করতে হবে। অগ্রিম এসব চিন্তার কারণেই হয়তো আমার রেজাল্ট খারাপ হয়। এই যেমন কমনওয়েলথ শ্যুটিংয়ে দলগত ভালো করলেও ব্যক্তিগত ইভেন্টে ভালো হলো না। আর শক্তির দিক বলব, আমি নিয়মিত যখন প্র্যাকটিসে থাকি তখন আমার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে থাকে। উনার শক্তি বা দুর্বলতা উনিই ভালো বলতে পারবেন। ফেডারেশন থেকে কি কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে?সাদিয়া: হ্যাঁ, শুনেছি। তবে এসব নিয়ে ভাবছি না। কমনওয়েলথ শ্যুটিংয়ের অভিজ্ঞতাটা বলুন? অন্যদের সঙ্গে আমাদের কি খুব বেশি পার্থক্য?সাদিয়া: খুবই মজা হয়েছে দিল্লিতে। ওখানে আমরা ভালো করলে সবাই এসে হ্যান্ডশেক করে। বলে খুব ভালো করেছ। বিশেষ করে অস্ট্রেলিয়ার এক শ্যুটার, নাম মনে পড়ছে না। তবে সে প্রায়ই এসে আমাকে উত্সাহ দিত। পার্থক্য হলো অন্যদের প্রশিক্ষণ অনেক উন্নত। প্র্যাকটিস করে সারা বছর। আমাদেরও এসব নিয়ে ভাবতে হবে।