গত মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ ফুটবল লিগে অ্যাওয়ে ম্যাচে নিজেদের খেলোয়াড়-কর্মকর্তারা স্থানীয় দর্শক-সংগঠকদের হামলার শিকার হয়েছেন দাবি করে ঢাকা মোহামেডান আয়োজক সিলেট বিয়ানীবাজারের বহিষ্কার চায়। তবে বাফুফে সেই পথে যায়নি। তা না যাক, ওই ঘটনার দায়িত্ব নিতে রাজি নন বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সামাদ বিয়ানীবাজারকে এক লাখ টাকা জরিমানার ব্যাপারটি কীভাবে নিচ্ছেন?আবদুস সামাদ: এটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবে মানব না। সংবাদ সম্মেলন করব। চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন কেন?সামাদ: অন্য ভেন্যুতে আমরাও খেলেছি। সেখানে আরও খারাপ অবস্থা ছিল। চট্টগ্রামে ডাক্তার-অ্যাম্বুলেন্স পাইনি। মাঠের অবস্থা আমাদের মাঠেরও চেয়েও খারাপ। কই তাদের তো শাস্তি দেওয়া হয়নি! বাংলাদেশ লিগ থেকে বিয়ানীবাজারের বহিষ্কার চায় মোহামেডান। আপনাদের বক্তব্য কী?সামাদ: এই দাবির কোনো যুক্তিই নেই। আমরা কী করেছি! যা হয়েছে সব ম্যাচের পর। ওই দায়িত্ব আমাদের নয়। আপনাদের দায়িত্ব নেই মানে! আপনারা তো আয়োজক...সামাদ: শেষ মিনিটের গোলে ম্যাচ ১-১ শেষ হয়। এরপর মোহামেডান খেলোয়াড়েরা রেফারি এবং সিলেট ডিএসএর যুগ্ম সম্পাদক ফেরদৌস চৌধুরীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এর পরই দর্শকেরা মাঠে ঢুকেছে। আমাদের কী করার ছিল! নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, সেটা তো দিতে পারেননি! সামাদ: মাঠে পুলিশ ছিল ৩০ জনের মতো। কেউ দায়িত্ব পালন না করলে আমরা কী করতে পারি! আপনারা সফরকারী মোহামেডানের কোনো খোঁজখবরই নেননি বলে অভিযোগ...সামাদ: আরামবাগের সঙ্গে ম্যাচ খেলে গেলাম, এক কাপ চাও ওরা খাওয়ায়নি। আমরা কেমন আতিথ্য পাই এ থেকে বুঝে নিতে পারেন। কেউ খবরও রাখে না। ব্রাদার্স, রাসেল, সকার আমাদের জানিয়ে সিলেট গিয়েছে, আমরা স্টেশনে ওদের ফুলের মালা দিয়েছি। মোহামেডান যাওয়ার আগে জানায়নি, আমরাই খোঁজ নিয়েছি ওদের। আমরা যা পাই, তার চেয়ে বেশি আতিথ্য দিয়েছি। মাঠের অবস্থাও নাকি খারাপ ছিল। ধুলা ওড়ে। গর্ত ছিল। আপনারা তাহলে কী করলেন? সামাদ: সিলেট স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবল সবই হয়। মাঠ একটাই। কিছু সমস্যা ছিল, যা ম্যাচের আগের রাতে ঠিক করা হয়েছে। বাফুফের প্রতিনিধি হিসেবে যাওয়া প্রিন্স সাহেব মাঠ ওকে করেছেন। চট্টগ্রাম নারায়ণগঞ্জের মাঠে খেলে দেখেছি সেখানকার চেয়ে সিলেটের মাঠ ভালো। তবে আরও ভালো করার সুযোগ আছে। মাঠে ডাক্তার-অ্যাম্বুলেন্সও তো ছিল না!সামাদ: অ্যাম্বুলেন্স ছিল। মূল ডাক্তার ছিল না, তিনি কাজে আটকা পড়ে আসতে পারেননি, তবে সহকারী ছিল। এসব না থাকলে ম্যাচ কমিশনার খেলা শুরু করলেন কীভাবে? চট্টগ্রামে ১৫ মিনিট ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের, এ নিয়ে তখন তো কথা হয়নি। বলা হচ্ছে, পেশাদার লিগ আয়োজনের মতো সাংগঠনিক শক্তি আপনাদের নেই।সামাদ: আমরা নতুন দল, সাংগঠনিক শক্তি কিছু কম থাকলে থাকতে পারে। তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মোহামেডান খেলোয়াড়েরা মার খেলেন, এটা তো সিলেটের জন্যই লজ্জার।সামাদ: মোহামেডান খেলোয়াড়েরা মার খায়নি। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে। উত্তেজিত দুই-এক শ দর্শক তাদের ধাওয়া করেছে। এটা ঠিক হয়নি। সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের সামর্থ্য না থাকলে আপনাদের কি পেশাদার লিগ থেকে সরে যাওয়া উচিত নয়?সামাদ: আমরা কেন সরে যাব? দর্শক আর খেলোয়াড়দের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। আমরা এই লিগে থাকতেই চাই। মাঠ সমস্যা সমাধানে বিয়ানীবাজারে ওসমানী স্টেডিয়ামের সংস্কার করতে চাই আমরা। যা ঘটেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এমন হবে না।