‘আমাদের পেছনে কিছু লোক লেগে রয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিএল নিয়ে মাতামাতির সঙ্গে কানাঘুষাও ছিল প্রথম থেকেই। নানা অভিযোগ, নানা সমালোচনা লেগেই ছিল এ আয়োজনটির সঙ্গে। সঙ্গে যুক্ত হয়েছে নিজেদের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা। এসব সংকট উতরে আজ পর্দা উঠছে পিসিএল দ্বিতীয় আসরের। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর শারজায় বসে এসব সংকট উত্তরণ, অভিযোগ ও সমালোচনার সম্পর্কে মুখোমুখি প্রথম আলোর পিসিএল নিয়ে শেষ মুহূর্তে এসে এত সংকট তৈরি হলো কেন?সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর: আমরা বেশি সমস্যায় পড়েছি ভিসা নিয়ে। আরব আমিরাতে এই প্রথম বিশ্বের কোনো দেশ থেকে একসঙ্গে এত সাংবাদিক, ক্রীড়া সংগঠক এসেছে। সব মিলিয়ে প্রায় চার শর মতো। এত বেশি লোকের ভিসা আবেদন দেখে নিজেদের বিস্ময়ের সৃষ্টি হয়। বিশেষ করে এত সাংবাদিকদের তালিকা। কারণ এখানে সাংবাদিকতার কিছু বিধিনিষেধ রয়েছে। যার কারণে আমরা এটিএন বাংলার কলাকুশলীদের ভিসা সময়মতো পাইনি। তাই সংকটের সৃষ্টি হয়। এটিএনের সঙ্গে শীতল সম্পর্কের অবসান ঘটেছে কি শেষ পর্যন্ত?আলমগীর: আসলে আমাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এখন তা কাটিয়ে উঠেছি। বড় কাজ করতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে। আজ রাতের মধ্যে এটিএনের ক্রুরা এসে পৌঁছাবেন বলে আশা করছি। আর যাদের ভিসা হয়নি তাঁদেরটাও হয়ে যাবে।  সবার ভিসা কি হয়েছে?আলমগীর: কিছু ক্রিকেটার, সাংবাদিক, সংগঠকের ভিসা এখনো বাকি রয়েছে। তবে তা আজকালের মধ্যে হয়ে যাবে। সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা কেন হলো?আলমগীর: আমাদের পরিকল্পনায় কিছু ঘাটতি ছিল। যেহেতু প্রথমবারের মতো বিদেশে এমন আয়োজন, তাই একটু ঝামেলা হয়েছে। তার ওপর আরব আমিরাতের আইনকানুন তো আছেই। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না। প্রবাসী বাঙালিরাও যথেষ্ট সহযোগিতা করেছে। বিশেষ করে স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও কো-অর্ডিনেটরসহ বিভিন্ন প্রদেশের প্রবাসী প্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। অপ্রয়োজনীয় লোক বিশেষ করে এত রাজনীতিককে আগেভাগে কেন আনা হলো?আলমগীর: আসলে সবাইকে আমরা আনিনি। অনেকে নিজেরা পিসিএল দেখার জন্য এসেছেন। কিন্তু ভিসাগুলো পিসিএলকে কেন্দ্র করে হয়েছে। যার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তিনজন ব্যক্তিকে ঘিরে পিসিএল পরিচালিত হচ্ছে এমন অভিযোগও শোনা যায়। আ জ ম নাসির, আপনি ও আলী আব্বাস...আলমগীর: এটা ঠিক আমরা তিনজন সামনে রয়েছি। আমরা বিভিন্ন উপকমিটি করে দিয়েছি। তার পরও তাঁদের আমরা কাজের সময় পাইনি। শারজা এসে অনেকে নিজেদের মতো করে ঘুরছেন। আমরা দেখা পাচ্ছি না। তাই পুরো ঝামেলা আমাদের ঘাড়ে চলে এসেছে। পিসিএলকে ঘিরে বিদেশে আদম পাচার ও টাকা পাচারের অভিযোগ উঠেছে। আলমগীর: এখানে জেনুইন মানুষের ভিসা পেতে কষ্ট। কীভাবে মানুষ পাচার করব? তা ছাড়া পিসিএল করে আমরা দুই কোটি টাকা ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছি। সেখানে টাকা পাচারের অভিযোগ অবান্তর। শুরু থেকে আমাদের পেছনে কিছু লোক লেগে রয়েছে। এটা তাদের ষড়যন্ত্র।