‘আমাদের মন-মানসিকতাই বদলে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো যা ভাবেনি ওরা, সেটিই হাতে পেয়ে গেল হঠাৎ! স্বপ্নের দেশ আমেরিকা ঘুরে এসেছে বাংলাদেশের ১২ জন উদীয়মান ফুটবলার। এটি ওদের কাছে চির-অমলিন স্মৃতি। সৌভাগ্যবান সেই দলের সদস্য আঞ্জুমান খন্দকারের (শান্ত) উচ্ছ্বাস থেকেই সেটি বোঝা যায়— তোমার আনন্দ দেখে মনে হচ্ছে সফরটা খুব উপভোগ করেছ?আঞ্জুমান খন্দকার (শান্ত): কী বলব, অসাধারণ লেগেছে। দারুণ উপভোগ করেছি। জীবনে কখনো ভুলতে পারব না। ওখানে আমরা ফুটবল ট্রেনিং করেছি। ফুটবলের বাইরেও অনেক কিছু ছিল।  প্রথম দিনের কথা একটু বলো।আঞ্জুমান: প্রথম দিন আমাদের স্টেট ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। ওখানে আমাদের ফোন দিয়েছে বাড়িতে খবর দেওয়ার জন্য। যাতে আমরা বাবা-মাকে বলতে পারি, আমরা ভালো আছি এবং ভালোভাবে পৌঁছেছি। অনেক স্মৃতির মধ্যে কোনটা বেশি মনে পড়ছে?আঞ্জুমান: আমাদের সঙ্গে দোভাষী হিসেবে একজন প্রবাসী বাঙালি ছিলেন। বয়স বেশি তো তাই ওনাকে আমরা দাদু বলে ডাকতাম। উনি আমাদের অনেক সাহায্য করেছেন। স্কুলে নিয়ে গেছেন। তোমাদের কী শেখানো হয়েছে ওখানে?আঞ্জুমান: অনেক কিছু। একজন বিপদে পড়লে কীভাবে তাকে উদ্ধার করতে হয়, দেখিয়ে দিয়েছে। এককভাবে যে কিছু করা যায় না, দলগতভাবে সবকিছু করতে হয়—এটাই তাঁরা আমাদের বুঝিয়েছেন। আমরা ওই দেশের সেরা পাঁচজন মহিলা ফুটবলারের সঙ্গে প্র্যাকটিস করেছি। অনেক মজাও তো হয়েছে, তাই না?আঞ্জুমান: ওখানকার শারীরিক প্রতিবন্ধী কিছু ছেলেমেয়েকে আমরা ফুটবল খেলা শিখিয়েছি। একদিন আমাদের একটা মজার পরীক্ষা নেওয়া হয়। সবাইকে দড়ি দিয়ে বেঁধে বলা হলো এবার ছুট দাও। আমরা সবাই কথাবার্তা বলে একটা উপায় বের করলাম। সবাই মিলে বুদ্ধি করলে যে সমস্যা দূর করা যায় সেটাই ছিল এটার উদ্দেশ্য।  কোথায় কোথায় গিয়েছ? আঞ্জুমান: হোয়াইট হাউস। মিউজিয়াম...কেএফসি...আরও অনেক জায়গায়। হোয়াইট হাউসে আর একটু আগে গেলে বোধহয় ওবামাকে দেখতে পেতাম। আমরা যাওয়ার আগে উনি বের হয়ে গেছেন। সারা দিন তো তাহলে খুবই ব্যস্ততায় কেটেছে। আঞ্জুমান: খুবই ব্যস্ত। সকাল ৭টায় ঘুম থেকে ওঠার পর ফিজিক্যাল প্র্যাকটিস করানো হতো আমাদের। তার পর বিভিন্ন একাডেমি ও স্কুলে নিয়ে যাওয়া হতো। এভাবে একটার পর একটা প্রোগ্রাম। শহর কেমন লেগেছে?আঞ্জুমান: খুবই ভালো। বেশি ভালো লেগেছে ওখানকার মানুষগুলোকে। ওখানে গিয়ে আমাদের মন-মানসিকতাই বদলে গেছে। মানুষগুলোকে ভালো বললে, কী রকম ভালো?আঞ্জুমান: যিনি এই সফরটা তত্ত্বাবধান করেছেন, সেই কেলি ডেভিসকে আমরা ‘মম’ ডাকতাম। উনিই বলেছেন, তোমরা দেশের বাইরে আছ। মা-বাবা থেকে দূরে। আমাকেই এখন মা ডাকো। একজনকে কাকা বলে ডাকতাম। ওরা কাকা নামটা পছন্দ করে। ইংরেজিতে কথা বলতে পেরেছ?আঞ্জুমান: কিছু কিছু পেরেছি। আমাদের জিজ্ঞাসা করেছে, হাউ আর ইউ...? বাড়ির কথা জিজ্ঞাসা করেছে। ওদের কিছু ইংরেজি না বুঝতে পারলে দাদু বুঝিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের কথা বলো।আঞ্জুমান: ওটা তো দারুণ একটা জায়গা। কিন্তু দুর্ভাগ্য ওবামার সঙ্গে আমাদের দেখা হয়নি একটুর জন্য। সব মিলিয়ে কী শিখলে তোমরা?আঞ্জুমান: একজন মানুষ কীভাবে আরেকটা মানুষকে ভালোবাসতে পারে সেটা শিখলাম। ওখানে রাস্তায় তো কিছু ফেলা যায় না, ফেললেও সেটা কীভাবে উঠিয়ে রাখতে হয় শিখলাম। নিজের কাপড় নিজে পরিষ্কার রাখা উচিত, এটাও শিখলাম।