‘আমার আদর্শ মুরালিধরন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা খেলতেন ফুটবল, চাচা হকি। এখন খালাতো ভাইও জাতীয় হকি দলের খেলোয়াড়। পরিবারটাই যখন ছোটখাটো একটা ক্রীড়াঙ্গন, তখন ফরিদউদ্দিন আর বসে থাকবেন কেন? যশোরের এই তরুণ বেছে নিলেন ক্রিকেটকে। স্কুল ক্রিকেট থেকে শুরু করে এখন তিনি ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড়, খুলনার হয়ে খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেটও। তবে এই অফ স্পিনার নিজের সেরাটা মেলে ধরলেন এনসিএল টি-টোয়েন্টি লিগে সেমিফাইনালে হেরে গেল আপনার দল সুলতানস অব সিলেট। নিশ্চয়ই খুব খারাপ লাগছে...ফরিদউদ্দিন: আসলেই খুব খারাপ লাগছে। কিন্তু কিছু তো আর করার নেই...এটা পার্ট অব গেম। এক দলকে তো হারতেই হবে। তবে কিছু কিছু জায়গায় আরও ভালো খেললে এ ম্যাচটা জিততে পারতাম। এনসিএল টি-টোয়েন্টিতে তো আপনার পারফরম্যান্স ভালো। দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেন...ফরিদ: হ্যাঁ, কোনো টুর্নামেন্টে এটাই আমার সেরা পারফরম্যান্স। চার ম্যাচ খেলে আট উইকেট পেয়েছি, দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। এর আগে ম্যান অব দ্য ম্যাচই হইনি কখনো। আমি মূলত স্পিনিং অলরাউন্ডার। কলাবাগানের হয়ে এবার প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো করেছি। প্রিমিয়ার লিগে কবে থেকে খেলছেন?ফরিদ: প্রিমিয়ার লিগে খেলছি ২০০৭ সাল থেকে। প্রথমবার সিটি ক্লাবের হয়ে খেলেছি। পরের বছর গাজী ট্যাংক, তারপর থেকে কলাবাগানেই আছি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এলেন কীভাবে?ফরিদ: ১৯৯৭ সালে ব্যাট-বলের সঙ্গে আমার প্রথম সম্পর্ক। প্রথমে স্কুল ক্রিকেট। এর পর বিকেএসপি। ওখান থেকে বেরিয়ে ধানমন্ডি ক্লাব। ২০০৮ সাল থেকে জাতীয় লিগে খুলনার হয়ে খেলছি। আমি আসলে আমার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে কোচ আশরাফুল হকের অবদান অনেক। উনি আমার ছোটখাটো অনেক সমস্যা ঠিক করে দিয়েছেন। কার অনুপ্রেরণা বেশি পেয়েছেন?ফরিদ: আমাদের পরিবারের অনেকেই খেলাধুলার সঙ্গে আছেন। বাবা পাকিস্তান আমলে খুলনার হয়ে ফুটবল খেলেছেন। তিনি সব সময়ই চাইতেন, আমি যেন ভালো ক্রিকেট খেলি। বাবা এখন নেই। মা-বোনদেরও উৎসাহ আছে। তবে আমার খেলাধুলায় আসার পেছনে চাচা আশরাফুল হকের অবদান সবচেয়ে বেশি। তিনি সোনালী ব্যাংকের হকি খেলোয়াড় ছিলেন। এ ছাড়া আমার খালাতো ভাই আশিকুজ্জামানও জাতীয় হকি দলের খেলোয়াড়। তাঁকে সামনে রেখেই আমার এগিয়ে আসা। জাতীয় দলে খেলার স্বপ্ন কি দেখেন? বাংলাদেশ দলে তো অনেক দিন ভালো কোনো অফ স্পিনার নেই।ফরিদ: ক্রিকেট যখন খেলি, জাতীয় দলে খেলার টার্গেট নিয়েই খেলি। পরিশ্রম করছি, ওপরে আল্লাহও আছেন। যদি ভালো পারফর্ম করতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন জাতীয় দলে খেলব। ক্রিকেটার হিসেবে আদর্শ কেউ আছেন?ফরিদ: আমার আদর্শ মুত্তিয়া মুরালিধরন। তাঁর বোলিং খুব ভালো লাগে। এ ছাড়া দেশে তুষার ইমরান ভাই, আমার এলাকার খেলোয়াড়। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়ে সাহায্য-সহযোগিতা করেন। খেলার সঙ্গে পড়াশোনাও কি চলছে?ফরিদ: হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্বে পড়ছি। সামনে মাস্টার্স পরীক্ষা দেব।