‘আমার ক্লাবই আমার বাড়ি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপনার কি মনে হয় না ছোটবেলায় বার্সা আপনার জন্য যা করেছে সেই ঋণ শোধ করে দিয়েছেন?লিওনেল মেসি: না, না। সব সময়ই দেখাতে চাই, আমি ক্লাবের প্রতি দায়বদ্ধ। শুরুর দিকে হয়তো ব্যাপারটা বেশি চোখে পড়ত। আমার ক্লাবই আমার বাড়ি। আমি সবকিছুর জন্যই বার্সার কাছে ঋণী। আবারও বলছি, আমি এখানে খুব ভালো আছি। আপনি বলেছেন নিজের গোলসংখ্যা বাড়ানো নয় বেশি বেশি শিরোপা জেতাই আপনার লক্ষ্য। জিততে চান এমন কোনো বিশেষ শিরোপা আছে কি?মেসি: গোলসংখ্যায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে শিরোপা জেতাকেই প্রাধান্য দিই। বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া নিয়েই বেশি ভাবি। আমার আশা, অবসরের পর সবাই আমাকে ভালো মানুষ হিসেবেই স্মরণ করবে। গোল করার মতো সতীর্থদের বন্ধু হতেও ভালোবাসি।  চতুর্থ ফিফা-ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা কতটুকু?মেসি: পুরস্কার পাওয়াটা সব সময়ই দারুণ ব্যাপার। আমি ভাগ্যবান, এমন এক বার্সায় খেলছি যাদের দারুণ সব খেলোয়াড় আছে। এ দলটা ইতিমধ্যে যা জিতেছে, তাতেই ইতিহাসে জায়গা পেতে পারে। আমি ভাগ্যবান, আর্জেন্টিনার হয়েও খেলতে পারছি। ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলাটাও দারুণ ব্যাপার। সতীর্থদের সাহায্য ছাড়া আমি কিছুই হতে পারতাম না। কোন ব্যাপারটা আপনাকে রাগিয়ে দেয়?মেসি: হারতে আমি মোটেও পছন্দ করি না। ফুটবলের বাইরে?মেসি: দারিদ্র্যকে ঘৃণা করি। আমি এমন এক দেশ থেকে এসেছি, যেখানে দারিদ্র্য সহজেই চোখে পড়ে। ওখানে এমন সব শিশু আছে যাদের ভিক্ষা বা কাজ খোঁজা ছাড়া অন্য কোনো উপায় নেই। বিপদাপন্ন এসব শিশুর জন্য আপনার একটি ফাউন্ডেশন আছে।মেসি: হ্যাঁ, আমরা শিক্ষাতেই জোর দিচ্ছি। রাস্তা থেকে আমরা তাদের পড়াশোনা ও খেলাধুলায় আনার চেষ্টা করছি। আমরা ইউনিসেফ, হাসপাতাল ও স্কুলগুলোর সঙ্গে কাজ করছি। সাহায্য করতে পারাটা চমৎকার ব্যাপার।  আপনার খ্যাতির কারণেই সব সময় মানুষের নজরে থাকেন। এটা কি অস্বস্তিকর নয়?মেসি: না, কারণ আমি অভিনয় করি না। মাঠের ভেতরে ও বাইরে আমি একই মানুষ। প্রথম দিকে অবশ্য একটু লজ্জা লাগত। আপনি একবার বলেছিলেন, মাঠে যা করেন তার চেয়ে ইনিয়েস্তা বা জাভির কীর্তি ছাড়িয়ে যাওয়াটা অনেক কঠিন। আপনি মাঠে যা করেন সেটা কি এতই সহজ?মেসি: দলকে সাহায্য করতে যা প্রয়োজন, আমি সেটাই করি। জানি না তাদের মতো করে কীভাবে খেলতে হয়। আমি সব সময় শুধু দলকে সাহায্য করার চেষ্টাই করি। সব সময়ই বলে আসছি, মাঠে যাই জিততে, গোল করতে নয়। টিটো ভিলানোভা বলে থাকেন আপনি ১৪ বছর বয়সে যেভাবে খেলতেন এখনো বিশ্বসেরা ফুটবলারদের বিপক্ষে সেভাবেই খেলেন?মেসি: এটা সত্যি, আমার খেলার ধরনটা খুব বেশি পাল্টায়নি। বার্সেলোনা যুব প্রকল্প অনেক কিছুই শিখেয়েছে। কয়েক দিন আগে সাত বছর বয়সীদের ট্রেনিং নিতে দেখলাম। ওরা ঠিক আমাদের মতোই খেলছিল! অবাক করা ব্যাপার। বার্সার যুব প্রকল্প নিয়ে কিছু বলুন। ওখানকার অনূর্ধ্ব-১৪ দল থেকেই আপনি ও আরও দুজন সিনিয়র দলে উঠে এলেন?মেসি: আমরা জানতাম দলটা বার্সার যুব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। আমার প্রথম দলের (অনূর্ধ্ব-১৪) তিনজন (পিকে, সেস ও আমি) ছাড়াও ভাজকুয়েজ ও ভ্যালিয়েন্তের মতো অনেকেই পেশাদার ফুটবল খেলেছে। বার্সার প্রথম দলে সুযোগ না হলেও অন্য ভালো কোনো ক্লাবে খেলে জীবিকা চালাতে পারব এই বিশ্বাসটা ছিল।  আপনাকে ফেলে দেওয়াটা সত্যিই কঠিন কাজ। আপনি ডাইভও দেন না...মেসি: ছোটবেলা থেকেই ব্যাপারটা এ রকম। আমি সব সময়ই চেষ্টা করি খেলাটা শেষ করতে। কখনোই ডাইভ দেওয়ার চেষ্টা করিনি।  বলা হয়ে থাকে, যুব প্রকল্পে আপনার কোনো কিছুই ঠিক করে দিতে হয়নি। আপনার বৈশিষ্ট্যগুলোকেও সম্মান করা হতো।মেসি: কিছু কিছু ব্যাপার ঠিক করে দেওয়া হয়েছে। আমার খেলার ধরনটা তারা সম্মান করত। তবে এটা সত্যি, এখানকার দর্শন হচ্ছে ওয়ানটাচ ফুটবল। তবে আমি কখনোই পাস দিতাম না। তারা আমাকে অনেকবারই বলেছে বলটা তাড়াতাড়ি ছেড়ে দিতে। কিন্তু কাজ হতো না। শেষে আর জোর করেনি। আস্তে আস্তে আমি বেশি পাস দিতে শুরু করলাম।  বার্সেলোনার এ দলটাকে কীভাবে মূল্যায়ন করবেন?মেসি: আমরা সব সময় জেতার চেষ্টা করি। এখনো একটা বা দুটি ম্যাচ হারলে কিংবা অনুশীলনে বলের দখল হারালে আমরা অস্থির হয়ে পড়ি। উচ্চাকাঙ্ক্ষাই আমাদের বড় সম্পদ।  পেপই (গার্দিওলা) কি এর নেপথ্যে?মেসি: হ্যাঁ, আমরা জিততে পারব, গোল করতে পারব—এ বিশ্বাসটা পেপই আমাদের মধ্যে রোপণ করেছেন। ম্যাচের বিশ্লেষণ ও খেলোয়াড়দের প্রস্তুত করার ব্যাপারে তিনি ছিলেন জাদুকরি। রাইকার্ডই কি প্রথম ছিলেন না?মেসি: আমি সব অর্জনের জন্যই রাইকার্ডের কাছে ঋণী। তিনিই আমার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছেন। অল্প বয়সেই বার্সার মূল একাদশে সুযোগ দিয়েছেন। আপনি ক্যাসিয়াসের বিপক্ষে গোল করতে ভালবাসেন। তাঁকে কি পছন্দ করেন না?মেসি: ব্যাপারটা ঠিক উল্টো। ইকার বেশ বড় মাপের গোলরক্ষক। খুবই ভালো ও ক্ষিপ্র, অন্যতম সেরা। আমি তার বিপক্ষে গোল করেছি কিন্তু সে আমার অনেক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।  রিয়াল মাদ্রিদের কোন ব্যাপারটা ভালো লাগে?মেসি: আমি বার্নাব্যুতে খেলতে ভালোবাসি। মাদ্রিদ এমন একটা ক্লাব, যাদের ইতিহাসটা অনেক বড়।