‘আমার তো ইচ্ছা ফুটবল খেলব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদি দোকান করে সংসার চালান বাবা সেলিম গাজী। জীবন যতই কষ্টের হোক, মেয়েকে খেলাধুলায় দিতে তাঁর আগ্রহের শেষ নেই। মেয়ে তাজ নাহারও বাবাকে কাল খুশিতে ভরিয়ে দিয়েছে মেয়েদের স্কুল ফুটবলের সেরা খেলোয়াড় হয়ে। টুর্নামেন্টের রানার্সআপ দলের অধিনায়ক পুরস্কার হাতে ফুটবল নিয়ে জানাল তার কথা পুরস্কার নেওয়ার সময় তোমার মুখে হাসি ছিল না। এটা কি চ্যাম্পিয়ন হতে পারোনি বলে?তাজ নাহার: হ্যাঁ, খুবই খারাপ লাগতেছিল। চ্যাম্পিয়ন হতে পারলাম না...। তোমার দল রানার্সআপ, তুমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এটাও তো কম নয়।তাজ নাহার: (লাজুক হাসি) সেরা প্লেয়ারের পুরস্কার পাইলাম আমি, খুব ভালো লাগতেছে। (পাশে দাঁড়ানো বাবা বললেন, ওর লাইগ্যা দোয়া করবেন। সবার কাছে সহযোগিতা চাই। মেয়েডারে আমি খেলাধুলায় রাখুম)। তোমাদের বাসা কোথায়?তাজ নাহার: মিরপুরের দক্ষিণ পাইকপাড়া।  এই টুর্নামেন্টে খেলার আগে কয়দিন অনুশীলন করেছ?তাজ নাহার: মাত্র তিন দিন। পরীক্ষা ছিল তো আমাদের। সেই জন্য বেশি প্র্যাকটিস হয়নি। আমরা তো দেখি এক টুর্নামেন্টে খেলার পর অনেক মেয়েই আর আসে না। তুমি কি ফুটবল খেলে যেতে চাও?তাজ নাহার: আমার তো খুবই ইচ্ছা ফুটবল খেলব। বড় একটা প্লেয়ার হব। কার মতো হতে চাও?তাজ নাহার: (অনেক ভেবেও নাম বলতে পারল না)।  বাংলাদেশের একজন ফুটবলারের নাম বলো তো দেখি? এক-দুটি দলের নাম যদি জানো বলো।তাজ নাহার: না, ভাইয়া...মনে আসতেছে না।  টিভিতে খেলা দেখো?তাজ নাহার: দেখি। ম্যারাডুনা...রুনালডো...ওদের খেলা দেখছি। তুমি যে ফুটবল খেলো, এলাকার কেউ কিছু বলে?তাজ নাহার: অনেকে খারাপ বলে। তারা বলে মেয়েদের খেলতে নাই। অনেকে আবার ভালোও বলে। উৎসাহ দেয়।  পুরস্কারের টাকা দিয়ে কী কিনবে ঠিক করেছে? তাজ নাহার: ...কিছু কিনব না। বাবা-মাকে দিব। আমার লাগলে তারা আমাকে দেবেন। ফুটবল তো কঠিন একটা খেলা। অনেক দৌড়াদৌড়ি করতে হয়। কষ্ট লাগে না?তাজ নাহার: কষ্ট লাগে। সবচেয়ে বেশি সমস্যা হয়...হাঁফাইয়া যাই। পত্রিকায় খেলার পাতা পড়ো?তাজ নাহার: পড়ি। ফুটবলেরটা আগে পড়ি। ওইটা পড়তে ভালো লাগে বেশি। এই টুর্নামেন্টে তো তোমার গোল নেই।তাজ নাহার: গোল নাই, কারণ আমি তো আমি বেগি (ব্যাক)।