‘আমার দলটা আমার ভেতরেই থাকল...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের দুর্বল বোলিংয়ের বিপক্ষেও ২১০ রান করতে পারবে না বাংলাদেশ? নিজে ফিফটি করলেও আর সবার মতো দলের এই পারফরম্যান্সে হতাশ সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিং নিয়ে হতাশার কথা বলতে বলতে একটা পর্যায়ে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন বাংলাদেশ অধিনায়ক। বাজে ফিল্ডিংয়ের প্রসঙ্গ উঠতেই সাকিব যেন আর বাংলাদেশ দলের কেউ নন! ব্যাটিং-বোলিংয়ে বাজে দিন আসতেই পারে। কিন্তু ফিল্ডিং তো প্রতিদিনই ভালো করা যায়। বাজে ফিল্ডিংয়ের কী ব্যাখ্যা দেবেন?সাকিব: আমার মনে হয়, আমাদের অনেক সেরা ফিল্ডার মাঠের বাইরে আছে। যারা আছে (কাল খেলেছে), তারা হয়তো অতটা ভালো না। বাইরে যারা আছে তাদের মতো সামর্থ্য নেই। আপনি যদি দেখেন রকিবুল আর নাঈম ভাই, আমাদের দুজন সেরা ফিল্ডার মাঠের বাইরে। তাহলে যদি পরের ম্যাচগুলোতেও এই দলই খেলে, ফিল্ডিং কি এ রকমই হবে নাকি?সাকিব: আমার মনে হয় না ফিল্ডিংয়ে খুব বেশি কিছু আশা করা যাবে এই দল থেকে। এর সমাধান কী?সাকিব: সমাধানের দায়িত্ব কোচ, নির্বাচক আর বাকি যারা আছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০-তে সিরিজ জয়ের পর বিশ্বকাপের আগে এই হার কি বাংলাদেশের জন্য কোনো সতর্কবার্তা?সাকিব: সতর্কবার্তা কি না বলতে পারব না তবে আমরা যদি এভাবে ক্রিকেট খেলতে থাকি তাহলে এই সিরিজে আমাদের আরও ম্যাচ হারার চান্স আছে। আপনি বললেন যে এই দলের কাছ থেকে এর চেয়ে ভালো ফিল্ডিং আশা করা যাচ্ছে না। বাকি ম্যাচগুলোয় কি তাহলে দলে কোনো পরিবর্তন চান?সাকিব: আমি জানি না আসলে। এগুলো ভালো বুঝবে, যারা বোঝার লোক আছে তারা। একাদশ নির্বাচনে কি আপনার কোনো ভূমিকা ছিল না?সাকিব: ভূমিকা তো থাকেই, যেহেতু অধিনায়ক হিসেবে আছি। তবে ভূমিকাটা ভালোভাবে রাখতে পারলেই ভালো হয় আরকি। আপনি বাজে ফিল্ডিংয়ের কথা বললেন। একটু বলবেন বাজে ফিল্ডার হিসেবে ঠিক কাদের কথা বলতে চেয়েছেন?সাকিব: এ রকম নির্দিষ্ট করে তো বলাটা ঠিক নয়, ঠিক না? অধিনায়ক হিসেবে এভাবে বলা কি ঠিক? আমি চাই, সবাই ভালো করুক। যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করছে। এর চেয়ে বেশি কিছু তো আমি তাদের কাছ থেকে আশা করতে পারি না। দলে যদি এমন একজন ব্যাটসম্যান থাকে যে খুব অধারাবাহিক, একই সঙ্গে সে একজন বাজে ফিল্ডারও, তাঁকে একাদশে রাখা কতটা কঠিন?সাকিব: খুবই কঠিন...আসলে দল নিয়ে আমার কথা বলতে আজকে (গতকাল) ভালো লাগছে না, সত্যি কথা। দল বাদে কোনো প্রশ্ন...। আপনি সেদিন বলেছিলেন অধিনায়ক হওয়ার জন্য আপনি প্রস্তুত নন। আজ (গতকাল) আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে অধিনায়ক হিসেবে যেভাবে ভূমিকা রাখছেন, তা নিয়ে আপনি সন্তুষ্ট নন। এটা কি ঠিক?সাকিব: হ্যাঁ, আমি সন্তুষ্ট না। সন্তুষ্ট নন কেন?সাকিব: অনেক কারণ আছে। বলতে গেলে শেষই হবে না...সন্তুষ্ট না কেন? প্রথম কারণ তো আমি নিতেই (অধিনায়কত্ব) চাইনি। তার পরও আমার মনে হয় না দায়িত্ব পাওয়ার পর মাঠের ভেতরে আমি চিন্তা একটু কম করেছি। আমার মনে হয়, মাঠের ভেতরে আমি যতটুকু করা সম্ভব ততটুকুই করেছি। এই দল নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে আপনার দলটা কী হবে? কাদের থাকা উচিত ছিল?সাকিব: (হাসি) আমার দলটা আমার ভেতরেই থাকল...।মাঠে অধিনায়কের মতোই খেলে আসা সাকিব যে মাঠের বাইরে অন্য মানুষ হয়ে গেলেন, সেটার দায় কি তাঁকে অনুরোধে ঢেঁকি গেলানো বিসিবিরও নয়?