‘আমার দলের ১৫ জনই ম্যাচ উইনার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখে মনে হচ্ছিল সদ্য ঘুম থেকে উঠে এসেছেন, শুরুতে কথাবার্তায়ও ছিল খানিক জড়তা। তবে কাল শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত স্বাভাবিক ‘ব্যাটিং’ই করলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বিশ্বকাপের আগের সিরিজটা আপনারা খেললেন নিউজিল্যান্ডে, সিরিজ জিতলেও প্রস্তুতিটা কি আদর্শ হলো?শহীদ আফ্রিদি: দেখুন, বিশ্বের সব জায়গার ওয়ানডে উইকেটই এখন প্রায় একই রকম। এটা খুব বেশি পার্থক্য গড়ে দেবে। আমার তো মনে হয়, নিউজিল্যান্ডের উইকেট ও কন্ডিশনে ভালো করায় আমাদের আত্মবিশ্বাস আরও বেশি থাকবে। গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেটকে অসংখ্য বিতর্ক সামলাতে হয়েছে। এসব বিতর্ক দলকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে?আফ্রিদি: হ্যাঁ, আমাদের অনেক কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে। তবে ওসব এখন মনে করতে চাই না, সব সময় মাথা থেকে সরিয়ে রাখার চেষ্টা করি। আমাদের মনোযোগ এখন শুধুই ক্রিকেটে। দীর্ঘদিন ধরে আমরা দলটাকে গড়ে তোলার চেষ্টা করছি। মনোবল চাঙা রাখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ্, আমাদের আত্মবিশ্বাস এখন অনেক। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিয়ে দলটা এখন বেশ ভালো অবস্থায়। সব মিলিয়ে এ মুহূর্তে আমি খুব খুশি। বিশ্বকাপে আপনার রেকর্ড খুব একটা ভালো না। দলেরও গত দুটি বিশ্বকাপ ভালো যায়নি। এবার আপনার ও দলের লক্ষ্য কী থাকবে?আফ্রিদি: এ ধরনের টুর্নামেন্টে সবারই কিছু লক্ষ্য থাকে। আমারও আছে। অধিনায়ক হিসেবে, ক্রিকেটার হিসেবে। আশা করি, এবার আমার পারফরম্যান্সে পার্থক্য দেখতে পাবেন। দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা সবাই জানি, এই টুর্নামেন্টের গুরুত্ব কতটুকু। জয়-পরাজয় পরের ব্যাপার, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করি, আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারব। এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই, কেউ আমাদের খাটো করে দেখলে ভুল করবে। দেশ ছাড়ার আগে আপনি বলেছিলেন, ‘বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক দল পাকিস্তান।’ আপনার দাবিটা একটু ব্যাখ্যা করবেন?আফ্রিদি: (হেসে) বিপজ্জনক বলতে আমি বুঝিয়েছিলাম, আমাদের যেন খাটো করে দেখা না হয়। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে আমাদের দল বেশ ব্যালান্সড। কামরান আকমল দলে ফিরে এসেছে, মিডল-অর্ডারে মিসবাহ দুর্দান্ত ফর্মে আছে। ইউনুস খান তো সব সময়ই ভালো। বোলিং নিয়েও আমি দারুণ খুশি। খুব ভালো দুজন স্পেশালিস্ট স্পিনার আছে আমাদের। শোয়েব আখতারের মতো অভিজ্ঞ ফাস্ট বোলার আছে। এই তো। সব মিলিয়েই দলটা বিপজ্জনক। ড্রেসিংরুমে ওয়াকার ইউনুস ও ইন্তিখাব আলমের মতো দুজনকে পাওয়া কতটা সাহায্য করছে?আফ্রিদি: দুজনই আসলে খুব ভালো কাজ করছেন। আমি, ভিকি ভাই (ওয়াকার), ইন্তি ভাই মিলে দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি। সবাইকে খুব কাছাকাছি আনার চেষ্টা করছি। আমরা কাজটা খুব উপভোগ করছি। ড্রেসিংরুমের পরিবেশ এখন অনেক ভালো। গত বিশ্বকাপের সঙ্গে এবারের ফরম্যাটকে কীভাবে তুলনা করবেন?আফ্রিদি: গতবার তো দ্বিতীয় রাউন্ডের আগে ম্যাচ ছিল মাত্র দু-তিনটি। এবার ফরম্যাটকে অনেক ভালো মনে হচ্ছে।  কদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন আপনার চাওয়া ভারত-পাকিস্তান ফাইনাল...আফ্রিদি: আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমিও বলেছি ভারত-পাকিস্তান ফাইনাল হলে দারুণ হয়! (হাসি)। পাকিস্তানও তো এই বিশ্বকাপের স্বাগতিক। কিন্তু দেশে খেলতে পারছেন না, খারাপ লাগছে না?আফ্রিদি: পাকিস্তান হয়তো পাকিস্তানে খেলতে পারছে না, কিন্তু এশিয়ায় তো খেলছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতে আমাদের অনেক সমর্থক আছে। ইনশাআল্লাহ, আমরা যদি বিশ্বকাপ জিততে পারি, বাকি বিশ্বের জন্য সেটা হবে দারুণ একটা বার্তা। হয়তো তখন পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট দেখা যাবে। বিশ্বকাপে অধিনায়ক আফ্রিদির মূল অস্ত্র কে বা কে কে?আফ্রিদি: আমার দলের ১৫ জনই ম্যাচ উইনার। আমি এটাই বিশ্বাস করি। একজন-দুজনকে আলাদা করায় আমি বিশ্বাসী নই। বিশ্বকাপ অধিনায়কের নাম ঘোষণা নিয়ে যা হলো, পরিস্থিতি কি আপনার জন্য কঠিন ছিল না?আফ্রিদি: উমমম...তা ছিল। তা ছিল...কিন্তু আমার মনোযোগ ক্রিকেটেই ছিল। আমি এটাকে সিরিয়াসলি নিইনি। পাকিস্তান দল তো সব সময়ই ‘অননুমেয়।’ এবার কী ‘অনুমেয়’ কিছু দেখা যাবে?আফ্রিদি: আমি ঠিক নিশ্চিত নই। নিউজিল্যান্ডে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দল এখন দারুণ ঐক্যবদ্ধ, সাফল্যের জন্য ক্ষুধার্ত। আইসিসি ইভেন্ট সব সময়ই স্পেশাল। দেখা যাক, আশা করি ভালো কিছু হবে।  বিশ্বকাপের উইকেট কেমন হবে বলে ধারণা?আফ্রিদি: উপমহাদেশের উইকেট সব সময়ই ব্যাটিং-স্বর্গ। হয়তো স্পিনারদের জন্য কিছু সাহায্য থাকে। দেখা যাক, এবার উইকেটগুলো কেমন হয়। কৃত্রিম আলোয় বল একটু মুভ করতে পারে। তবে আমার ধারণা, ব্যাটিং উইকেটই হবে। শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আর আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। এর প্রভাব কি পাকিস্তান ক্রিকেটে পড়েছে? আফ্রিদি: দ্যাট ওয়াজ ব্যাড...আমি জানি। ক্রিকেটে প্রভাব তো পড়েছেই, সেটাই স্বাভাবিক। তবে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।