‘আমার মনটা খুবই খারাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরই এসএ গেমস, এই সময়েই কিনা জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে সাঁতারের অন্যতম ভরসা! গত এসএ গেমসে সোনা জিতেছেন, এবার দেশের মাটিতে তাঁকে ঘিরে প্রত্যাশা আরও বেশি। সেটা জানেন বলেই কাল রাতে হাসপাতালের বিছানায় শুয়ে ফিরে আসার আকুলতাই প্রকাশ পেল সাঁতারু শাহজাহান আলী রনির মুখে।কী অবস্থা এখন? কেমন আছেন?শাহজাহান আলী রনি: মোটামুটি আছি। ডাক্তার বেডরেস্ট দিয়েছে। স্যালাইন চলছে।২০০৮-এর জানুয়ারিতে আপনার জন্ডিস হয়েছিল। এখন আবার জন্ডিস। বারবার কেন এমন হচ্ছে?রনি: আগের বারেরটা ছিল হেপাটাইসিস ‘বি’। এবার জন্ডিস ‘ই’। দুটোর মধ্যে পার্থক্য আছে। হেপাটাইটিস সেরে উঠতে সময় লাগে। আর এখনকারটা দ্রুত সেরে যায় বলে ডাক্তার বলেছেন।এসএ গেমসে তাহলে খেলতে পারবেন?রনি: আমি তো খেলতেই চাই। কয়েক দিনের বিশ্রাম আর কিছু নিয়মকানুন মানলে ঠিক হয়ে যাবে আশা করি। গেমসের বেশি বাকি নেই। তাড়াতাড়ি ফিট হতে পারব কি না, সেটাই হচ্ছে কথা।কখন বুঝতে পেরেছেন জন্ডিস হয়েছে?রনি: কয়েক দিন থেকে খুব দুর্বল লাগছিল। খাওয়ায় রুচি ছিল না। কোচ বললেন, ব্লাড টেস্ট করো। ওটা করার পরই ধরা পড়ল আবারও জন্ডিস। পরদিনই মানে কাল (পরশু) ভর্তি হয়েছি হাসপাতালে।খুবই খারাপ লাগছে নিশ্চয়ই?রনি: এটা আর কী বলব। এত দিনের আশা। সাফে খেলব, সোনা জিতব...। আমার মনটা খুবই খারাপ। সবার কাছে দোয়া চাই।আগেরবার যখন জন্ডিস হয়েছিল, আমরা শুনেছি আপনার চিকিত্সা ঠিকভাবে হয়নি।রনি: আমার দুর্ভাগ্য। আগেরবার যে জন্ডিস হয়েছিল, সেটার জীবাণুটা পুরোপুরি যায়নি শরীর থেকে। ওটা রয়ে যাওয়াতেই সমস্যাটা হয়েছে।মিরপুরের পুল থেকে তো হাসপাতাল কাছেই। সবাই খোঁজখবর নিচ্ছে?রনি: হ্যাঁ, সবাই আসছে। ফেডারেশনের কর্মকর্তা, মানু স্যার (এসএ গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মিজানুর রহমান), অনেকেই এসেছেন। সবাই বলছেন, চিন্তা করো না ঠিক হয়ে যাবে।কোরিয়ান কোচ আপনাকে নিয়ে দারুণ আশাবাদী। অসুস্থ হওয়ার পর তিনি কি কিছু বলেছেন?রনি: কোচ সাহস দিচ্ছেন। বলেছেন, তুমি কয়েক দিন বিশ্রাম নাও। সাফে আমরা তোমাকে নিয়েই খেলব। তাঁর কথা শুনে ভালো লেগেছে। কোচ চান, সারাক্ষণই আমাকে স্যালাইন দেওয়া হোক। এটা দিলে সুস্থ হতে সময় লাগবে না।গতবার কলম্বোয় ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন। এবার তো ৫০ ও ১০০ মিটারে আপনার ভালো সম্ভাবনা আছে। খেলতে না পারলে তো গোটা সাঁতার দলের জন্যই দুঃসংবাদ হবে সেটি?রনি: হ্যাঁ, সেটা তো হবেই। তবে নেগেটিভ নয়, আমরা পজিটিভটাই ভাবি। আরও তো ২০ দিন সময় আছে। মা কী বলেন, তিনি বাড়ি থেকে ঢাকায় এসেছেন?রনি: মায়ের খুব মন খারাপ। কাল (আজ) আসবেন।