‘আমার শৈশবের কাছে আমি কৃতজ্ঞ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের সবচেয়ে জনপ্রিয় রেডিও ‘কাদেনা এসইআর’-এর এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে মুখোমুখি হয়েছেন একঝাঁক শিশু-কিশোরের। ওই রেডিওকে দেওয়া তাঁর দীর্ঘ সাক্ষাৎ কারের সিংহভাগই থাকল ক্রিস্টিয়ানো রোনালদোর শৈশব। থাকল নিজের ছোট্ট শিশুর প্রসঙ্গও এখানে আসা সব শিশুই স্বপ্ন দেখে একদিন আপনার মতো ফুটবলার হবে...রোনালদো: ওদের মতো বয়স আমারও একসময় ছিল। সেই সময় আমিও এ ধরনের স্বপ্ন দেখতাম। কেন নয়? তাদের সামনে পুরো জীবনটাই পড়ে আছে। তাদের এই বিশ্বাস রাখতে হবে, একদিন অবশ্যই আমি ফুটবলার হব। ওদের দিকে তাকিয়ে আমি আসলে অতীতে ফিরে যাচ্ছি। আমার শৈশব মনে পড়ে যাচ্ছে, মনে পড়ছে আমার স্বপ্নগুলোর কথা। কী ছিল আপনার সেই স্বপ্নগুলো?রোনালদো: আর দশটা বাচ্চার মতো ছিলাম আমি, তবে বয়সের তুলনায় বড়দের সঙ্গে খেলতেই ভালো লাগত। বাড়ি থেকে যতক্ষণ না মা ডেকে পাঠাচ্ছে, খেলতেই থাকতাম, খেলতেই থাকতাম। সেগুলোই ছিল জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। কারণ তখন মাথায় এতশত ভাবনার চাপ ছিল না। ওই বয়সটায় সবাই মনে যা আসে, তা-ই অকপটে বলে দেয়। বয়সটাই সারল্যের। আমি আমার শৈশবটার কাছে কৃতজ্ঞ। কারণ সেটা আমি অনেক উপভোগ করেছি, আমার ফুটবলার হওয়ার স্বপ্নটাও পূরণ হয়েছে। ছেলেবেলায় দেখতে কেমন ছিলেন আপনি?রোনালদো: খুবই ছোট, একেবারে তালপাতার সেপাই। আসলে আমার বয়স যখন ১৩ বা ১৪ ছিল, সেই সময়ই হুট করে যেন বেড়ে উঠেছি। হয়তো এটা আমার জিনের ভেতর ছিল। ফুটবলের কারণে একদম অল্প বয়সে পরিবার ছেড়ে চলে যেতে হয়েছে। এটা কতটা কঠিন ছিল?রোনালদো: খুবই কষ্টকর একটা মুহূর্ত ছিল। আমাদের যাদের সব থেকে ভালোবাসতাম, তাদের ছেড়েই আমাকে অচেনা-অজানা জায়গায় যেতে হয়েছিল। তবে এটাও ঠিক, সেই কষ্টটা যদি স্বীকার না করতাম, আজ আমি আজকের এ অবস্থানেও আসতাম না। আমাকে আমার পরিবার যে আদর-ভালোবাসা দিয়ে আটকে রেখেছে, এ জন্যও আমি কৃতজ্ঞ। আপনি নিজেকে একজন ভালো মানুষ মনে করেন?রোনালদো: আমি খুব ভালো একজন মানুষ কি না? হ্যাঁ। আমি অন্তত কপট বা ভণ্ড নই। মনে এক, মুখে আরেক, সে রকম মানুষই আমি নই। মুখের ওপর কথা বলে দিতে পারি। আপনার হয়তো সেটা ভালো লাগবে না, কিন্তু এটাই তো জীবন। আমি আসলে আরও বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করছি। তবে আপনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, আমিও আপনার সঙ্গে ভালো ব্যবহারই করব। বাবা হওয়ার পর আপনার জীবন কি পাল্টে গেছে?রোনালদো: হ্যাঁ, এটা অনেকটাই পাল্টে দেয়। আমার জীবনে ঘটা সেরা ঘটনাগুলোর এটি একটি। প্রথম দিকে একটু অদ্ভুত রকমের লাগতে পারে। কিন্তু এরপর অন্যভাবে দেখতে শুরু করবেন। আমি এখন খুব সুখী। এটা ছিল আমার একটা স্বপ্ন, এটা তাই স্বপ্ন পূরণ হওয়া। ও কি দেখতে আপনার মতোই হয়েছে?রোনালদো: উমম, আমার মা আর বোনেরা বলে, না, হয়নি। অন্য যারা আমার কাছের মানুষ, তারা বলে, হ্যাঁ, দেখতে আমার মতোই হয়েছে। যাই হোক না কেন, ও দেখতে খুব সুন্দর। আপনার ছেলের ভবিষ্যৎ নিশ্চয়ই কঠিন হবে।রোনালদো: রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে খেলা বিখ্যাত বাবার সন্তান হওয়ার কারণে ওকে অনেক চাপের মধ্যে থাকতে হবে। তবে ওকে সেটা মানিয়েও নিতে হবে। এটা মানিয়ে নেওয়া কঠিন, কিন্তু এটাই তো এই জীবনের অংশ। ও যখন স্কুলে পড়বে, হোমওয়ার্কগুলো করে দেবেন?রোনালদো: অবশ্যই, কেন নয়? আমি ওর হোমওয়ার্ক করে দিচ্ছি এটা ভেবে খুব আনন্দই পাই। বার্সেলোনার খেলা দেখেন?রোনালদো: না। তবে এমন যদি হয়, আমি বাড়িতেই আছি, টিভিতে সেই সময়েই ওদের খেলা দেখাচ্ছে, তখন দেখি। এমন নয় যে ওহ্ আজ আটটার সময় বার্সেলোনার ম্যাচ আছে, দেখতেই হবে। আসল সত্যিটা হলো, আমি টিভিতে ফুটবল খুব একটা দেখিই না। আমি আসলে খেলাধুলার ভক্ত। অন্যান্য খেলা দেখি: বাস্কেটবল, পিংপং...। খেলা দেখতে বেশি ভালো লাগে, নাকি সিনেমা?রোনালদো: একটু একটু করে সবই দেখা হয়। আমি বাইরেও ঘুরতে যাই।  বই পড়েন?রোনালদো: খুব বেশি না। টুকটাক পড়ি। কিন্তু খুব বেশি না। মাঝেমধ্যে এমন হয়, একটা বই শুরু করলাম, ভালো লাগল না, ওটা পাশে ফেলে রেখে আরেকটা বই পড়তে শুরু করলাম। চারপাশে কী ঘটছে সেই খরবাখবর রাখেন? এই যেমন মিসরে গণবিপ্লব হয়ে গেল। রোনালদো: অনুশীলন থেকে বাড়িতে ফিরলে আমি সব সময়ই খবর দেখি (পর্তুগিজ টিভি চ্যানেলে)। সারা বিশ্বে কী ঘটছে না ঘটছে সেটা নিয়ে আমার কৌতূহল আছে। আমি এসব জানার চেষ্টা করি।ওয়েবসাইট থেকে ভাষান্তরিত