পাশ দিয়ে বল গেল, পা ছোঁয়াতে পারলেন না। তাঁর মতো ডিফেন্ডারের রক্ষণকাজ এত দুর্বল! দল তো গোল খাবেই। কাল শ্রীলঙ্কার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ কাপ থেকে বিদায় নেওয়ার পর কথা বললেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়ালি ফয়সাল বোঝাই যাচ্ছে, আপনারা হতাশ। কিন্তু প্রশ্ন হলো দল এত বাজে খেলল কেন?ওয়ালি ফয়সাল: আসলে গোল মিস করতে করতে একটা সময় কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়ে গেছি। গোল মিসের কথা বলছেন! এটা খেলারই অংশ। আর কোথায় অত গোল মিস করেছেন?ফয়সাল: মিস হয়েছে। জাহিদ মিস করেছে। মিশু (আতিকুর) মিস করেছে। এমিলি (জাহিদ হাসান) ফাঁকায় ছিল, ওকে দিয়ে গোল করানো যেত। সুযোগ কাজে লাগালে আমরা এ ম্যাচে জিতে যাই। আমাদের মত, জেতার মতো ফুটবল বাংলাদেশ খেলতে পারেনি। ডিফেন্ডাররাই ডুবিয়েছে...ফয়সাল: হ্যাঁ, ডিফেন্সে একটু প্রবলেম ছিল। যে স্ট্রাইকার, তাকে ডিফেন্সে নামিয়ে দিলে সে তো মানিয়ে নিয়ে খেলতে পারবে না। আপনি স্ট্রাইকার নাসিরউদ্দিনের কথা বলছেন?ফয়সাল: আপনি তো খেলা দেখেছেন। আপনি নিজেও তো প্রথম গোলের দায় এড়াতে পারবেন না...ফয়সাল: হ্যাঁ, আমি পা বাড়িয়েছিলাম। বলটা পাইনি। পেলে হয়তো কর্নার করতে পারতাম। আপনার কাছে এটা কিন্তু প্রায় অপ্রত্যাশিত... ফয়সাল: আমারও ভুল ছিল। অবশ্যই স্বীকার করি। আসলে চেষ্টা করেছি, বলটা পাইনি। যাই হোক, এখন কেমন লাগছে?ফয়সাল: খুবই খারাপ। শেষটা এমন হবে, বিশ্বাস করেন, কখনোই ভাবতে পারিনি। এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে। গরম-টরম নিয়ে কোনো সমস্যা ছিল?ফয়সাল: না, গরম কিছু না। মিস হতে হতে বাজে গোল খেয়ে গেছি। সমস্যাটা ওই জায়গাতেই ছিল। কন্ডিশনের দোষ দেব না। আমিনুল লাল কার্ড দেখার পর আপনি ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তখন কেমন লাগছিল?ফয়সাল: মাঠে আমরা খেলছিলাম। চেষ্টা করছিলাম, গোল শোধ দিতে। কিন্তু এমন পর্যায়ে ফুটবলে দশ জন নিয়ে কিছু করা যায় না। তার মানে, আমিনুল লাল কার্ড দেখার পরই খেলা শেষ?ফয়সাল: ওভাবে বলব না। তার পরও এটা মানতে হবে যে আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। শ্রীলঙ্কার কাছে তিন গোল... লজ্জাজনক..ফয়সাল: লজ্জা তো লাগছেই। শ্রীলঙ্কার কাছে তিন গোল মেনে নেওয়া যায় না।