'আমি আরও স্বাধীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ব্র্যাডলি
মাইকেল ব্র্যাডলি

ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আশার অন্যতম প্রতীক মাইকেল ব্র্যাডলি। মার্কিনরা ২৬ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী হতেই পারেন। বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখ, রোমা হয়ে এখন মেজর লিগ সকারের দল টরন্টোতে খেলা ব্র্যাডলি নিজেই বলছেন, কোচের নতুন ফরম্যাটে তিনি এখন আরও বেশি স্বাধীন। নিজের দীর্ঘদিনের পছন্দের ফরম্যাট ৪-২-৩-১ থেকে ফিরে কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান যুক্তরাষ্ট্রকে খেলাচ্ছেন ৪-৪-২ ছকে। এতে নিজেকে মেলে ধরার জন্য আরও বেশি জায়গা পাচ্ছেন জানিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কোচ বব ব্র্যাডলির ছেলের উচ্ছ্বাস, ‘...এর মানে আমি আরও বেশি স্বাধীন। দুভাবেই আর বেশি অবদান রাখতে সক্ষম হব এবং আরও বেশি ওঠা-নামা করতে পারব। নিশ্চিতভাবেই আমি এটা উপভোগ করছি।’ বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানি, পর্তুগাল ও ঘানার সঙ্গে খেলবে যুক্তরাষ্ট্র৷ ওয়েবসাইট।