‘আমি বাফুফের কাছে কৃতজ্ঞ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত নিয়োগ মাত্র দুই মাসের জন্য। এই অল্প সময়ে কতটা কী করতে পারবেন, সময়ই বলবে। তবে জাতীয় ফুটবল দলের নতুন কোচ জোরান জর্জেভিচ এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। পরশু ঢাকায় আসার পর কাল কথা বললেন এই সার্বিয়ান অভিনন্দন, বাংলাদেশ ফুটবল দলের কোচ হলেন...জোরান জর্জেভিচ: ধন্যবাদ।  এই মুহূর্তে আপনার অনূভতি কেমন?জর্জেভিচ: দারুণ লাগছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বোর্ড অব ডিরেক্টরসের কাছে কৃতজ্ঞ যে, তারা আমাকে পছন্দ করেছেন।  এ নিয়ে বোধ হয় তৃতীয়বার কোনো জাতীয় দলের কোচ হলেন?জর্জেভিচ: হ্যাঁ, তৃতীয়বার। ইয়েমেন আর সুদানের কোচ ছিলাম এর আগে। আসলে জাতীয় দলের কোচ হওয়া সব কোচেরই স্বপ্ন। সেটা দেশে-বিদেশে যেখানেই হোক। আমি অনেক জায়গায় ঘুরেছি। কিছু জায়গাকে আমি চিহ্নিত করেছি। এখানে ফুটবলের প্রতি মানুষের আবেগ দেখে আমি অভিভূত, এ জন্যই এখানে এসেছি। আপনি তো জাতীয় দলের পাশাপাশি অনেক ক্লাবের সঙ্গে কাজ করেছেন?জর্জেভিচ: আমি এ নিয়ে ১১টি দেশে কোচ হিসেবে কাজ করেছি। কাজের প্রতি এতই সিরিয়াস আমি, সৌদি আরবে আল-হিলাল ক্লাবে ৫ বছর থাকার সময় ছুটি-ছাটা নিইনি। আপনার নিয়োগ মাত্র দুই মাস। এত অল্প সময়ের জন্য কেন দায়িত্ব নিলেন?জর্জেভিচ: আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এটা আমার জন্য চ্যালেঞ্জই। এই অবস্থানটা সব কোচের জন্যই চ্যালেঞ্জের। হ্যাঁ, সময়টা কম। এখানে আসার আগে এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে। আমি বলেছি, একেকটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ। আগে কাজ শুরু করি। কিন্তু এই সময়ে আপনি সাফল্য না দিতে পারলে তো বিদায় নিতে হবে...জর্জেভিচ: কোচের জীবনটা দীর্ঘ নয়। এটা নিয়ে আমি ভাবি না। কোচিং জীবনে আমি অনেক কিছু দেখেছি। নিজের সেরাটা দিয়েছি সব সময়। এখানেও সেরাটাই দেব। তবে ফলে প্রতিফলন না ঘটলে সেটার কোনো দাম নেই। দর্শক বা ফেডারেশন কারও কাছ থেকেও তার স্বীকৃতি মিলবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করতে কোন সমস্যা হতে পারে মনে করছেন?জর্জেভিচ: এই ফেডারেশনের সঙ্গে কাজ সহজ নয়। এই অর্থে বলছি যে, সালাউদ্দিন-বাদল রায়রা ফুটবল ভালো বোঝেন। আমি জানি, এখানে আমাকে সেরাটাই করতে হবে। তবে আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে না পারেন, তাহলে কাউকে খুশি করতে পারবেন না। আপনি সাফ ফুটবলের সময় সাক্ষাত্কার দিতে এসেছিলেন। তখন বাংলাদেশ দলকে দেখেছেন। সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতার কারণ কী মনে হয়?জর্জেভিচ: সমস্যাটা মনস্তাত্ত্বিক ছিল। বাংলাদেশ দল লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না। মনে হয়েছে, কোথাও একটা সমস্যা আছে। আপনি তো একজন সার্বিয়ান। খেলাধুলায় আপনাদের দর্শনটা কী?জর্জেভিচ: খেলাধুলায় সার্বিয়ানরা সব সময় জয় চায়। হয় জিততে হবে...নইলে মরতে হবে...।