‘আমি মারিনহো নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সঙ্গে হোসে মারিনহোর তুলনাটা উপভোগ করছেন চেলসির নতুন কোচ ভিলাস বোয়াস। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগতভাবে তিনি হোসে মারিনহো হতে চান না। তিনি এও জানিয়েছেন, চেলসির কোচ হিসেবে তাঁর সময়কালটা মারিনহোর মতো ‘এক মালিকানাধীন কারবার’ হবে না। অতীতে মারিনহোর অধীনে কাজ করেছেন বোয়াস। তিনি আলোচিত এই পর্তুগিজ কোচকে খুব ভালোই চেনেন। মারিনহোর ছায়াটাও নাকি তার মধ্যে যথেষ্টই রয়েছে। কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর অনেক চিন্তা-ভাবনার পর বোয়াস কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণটাও নাকি তাই।‘আমি কোচ হিসেবে দলে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না। আমরা সবাই একসঙ্গে মিলেই সাফল্যের পথ খুঁজব। এ জন্য আমি সবার পরামর্শ নেব। ভালো খেলার জন্য সুন্দর চিন্তার প্রয়োগ আর ভালো খেলোয়াড়-দুই-ই প্রয়োজন।’ বোয়াসের মন্তব্য। তিনি আরও বলেছেন, ‘চেলসি আমাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আমার মানবিক গুণাবলির জন্য। আমিও দলে এ গুণের চর্চা শুরু করতে চাই। তাহলে অবশ্যই সাফল্য আসবে।’এ মুহূর্তে সাফল্য-বঞ্চিত ক্লাবটির খেলোয়াড়দের সাফল্যের জন্য উদ্বুদ্ধ করাটা জরুরি বলেই মনে করেন বোয়াসের। তাঁর মতে, ‘খেলোয়াড়দের মধ্যে সাফল্যের ক্ষুধাটা ঢুকিয়ে দিতে পারলেই সাফল্য আসবে।’চেলসি সমর্থকেরাও তাঁর দিকে তাকিয়ে রয়েছে সাফল্যময় ভবিষ্যতের জন্য। ওয়েবসাইট।