'আমি লু ভিনসেন্ট, একজন প্রতারক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিনসেন্ট নিজেই স্বীকার করেছেন, তিনি ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন।
ভিনসেন্ট নিজেই স্বীকার করেছেন, তিনি ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন।

ম্যাচ গড়াপেটার অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন লু ভিনসেন্ট। বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগে নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩৫ বছর বয়সী এই ডানহাতি কিউই ব্যাটসম্যান অবশেষে নিজেই স্বীকার করেছেন, ম্যাচ গড়াপেটায় তিনি ভালোমতোই জড়িত ছিলেন।

নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের কাছে নিজের অপকর্মের সবকিছুই জানিয়েছেন তিনি, ‘আসলে আমি একজন প্রতারক। বিভিন্ন সময়ে ফিক্সিং করে টাকা নিয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছি।’ বহুদিন ধরেই এ অন্ধকার জগতে বাস এ ব্যাটসম্যানের। বললেন, ‘অনেক বছর ধরেই এ অন্ধকার জগতে বাস করছি। কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই জগত্ থেকে বেরিয়ে আসব। সব সত্য বলে দেব।’ তবে নিজের কাণ্ডে ভিনসেন্ট নিজের অনুতাপের কথাই জানিয়েছেন, ‘আমি দেশকে লজ্জা দিয়েছি, খেলাটাকে লজ্জা দিয়েছি। কাছের মানুষদের লজ্জা দিয়েছি। নিজের ওপর ও খেলাটার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।’
নিউজিল্যান্ডের হয়ে ২৩ টেস্ট ও ১০২ ওয়ানডে খেলা ভিনসেন্ট ২০০৭ সালেই অতীত হয়ে গেছেন। অবসর নিয়ে হাত-পা ঝেড়ে তিনি এখন খেলে চলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে। এএফপি, রয়টার্স।