‘আমিই এখনো সর্বকালের সেরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে নাকি ম্যারাডোনা, কে সর্বকালের সেরা—এটা চিরকালীন এক বিতর্কের বিষয়। সেটা বাইরের মানুষের কাছে। পেলে কিংবা ম্যারাডোনার কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পেলে যেমন নিজেকেই সর্বকালের সেরা বলে মানেন, তেমনি ম্যারাডোনাও নিঃসংকোচ রায় দেন, তিনিই সেরা। ম্যারাডোনা আরও একবার বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, তিনিই সর্বকালের সেরা।নিজেকে শুধু সেরার আসনে বসানোই নয়, পেলের সঙ্গে তুলনায় যেতেই প্রচণ্ড অনীহা ম্যারাডোনার। মওকা মতো স্বভাবসুলভ ভাষায় পেলেকে আক্রমণও করেছেন আর্জেন্টিনার সাবেক কোচ, ‘আমি মনে করি, আমিই সর্বকালের সেরা। কেন শুধু শুধু পেলের সঙ্গে আমার তুলনা করেন? আমার মা বলেছেন, আমিই শক্তিশালী। তা ছাড়া তিনি এমন খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন, যারা কিনা মাঠে ঠিকমতো দৌড়াতেই পারত না। পেলের সঙ্গে তুলনাটা আমি পছন্দ করি না। তিনি একজন নির্বোধ। পেটে বাজে কিছু পড়লেই তিনি নির্বোধের মতো কথা বলতে থাকেন।’আলোচনাটা যেহেতু সর্বকালের সেরা নিয়ে, উঠে আসে মেসির প্রসঙ্গও। ম্যারাডোনার দাবি, চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসির চেয়ে তিনি এখনো ভালো। চ্যাম্পিয়নস লিগে মিলানের কাছে বার্সেলোনা হেরেছে ২-০ গোলে। পরশু কোপা ডেল রেতেও রিয়ালের কাছে হেরেছে ৩-১ গোলে। দুটি ম্যাচেই মেসি ছিলেন নিজের ছায়া। মিলান ম্যাচের প্রসঙ্গ টেনে ম্যারাডোনা বলেছেন, ‘মেসি? এসি মিলানের বিপক্ষে তো সে বলতে গেলে বলই ছুঁতে পারেনি, কিন্তু তাকে বড় খেলোয়াড়ই বলা হয়। তবে এখনো আমি নিজেকেই শ্রেয়তর বলি।’ মেসির সঙ্গে নিজের তুলনা টানলেও তাঁর মূল প্রতিদ্বন্দ্বী রোনালদোর নামটা এই বিতর্কে মুখেই আনেননি ম্যারাডোনা। ওয়েবসাইট।