‘আমিই সেরা, আমিই নাম্বার ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কিংবদন্তি হতে চান বলেছিলেন। সেটি হয়ে গেলেন কি না?উসাইন বোল্ট: প্রথম ধাপটা পেরিয়েছি। ২০০ মিটারের সোনা যদি ধরে রাখতে পারি, তাহলে বলতে পারব, হ্যাঁ, এখন আমি কিংবদন্তি। বলতে পারেন, সেই দরজায় একটা পা রাখলাম। নিজেই বলেছিলেন, ৯৫ শতাংশ ফিট। এই বিবেচনায় বেইজিংয়ের চেয়েও এটি বেশি তৃপ্তিদায়ক কি না?বোল্ট: হ্যাঁ, এটা অনেকের কাছে অনেক বড়। গত কিছুদিন কথা তো কম হয়নি, আমাকে নিয়ে অনেকের সংশয় ছিল, অনেকে বলেছে আমি পারব না। আমি দেখিয়ে দিয়েছি আমিই সেরা, আমিই নাম্বার ওয়ান। পরদিন (সোমবার) জ্যামাইকার ৫০তম স্বাধীনতাবার্ষিকীতে জ্যামাইকানদের জন্য এই বড় উপহার প্রসঙ্গেবোল্ট: এটা অসাধারণ একটা অনুভূতি। জ্যামাইকার ৫০তম স্বাধীনতাবার্ষিকীর ঠিক আগে শিরোপা ধরে রাখতে পারা, দেশের জন্য কিছু করতে পারা...আমি জানি, জ্যামাইকান শিশু-কিশোরদের কাছে আমি রোল মডেল। আমি সবাইকে বলব, যা-ই করো, কঠোর পরিশ্রম করো এবং উপভোগ করো। সবাই বিশ্বের দ্রুততম মানব হতে পারবে এমন নয়। তবে যেটাই করো, নিজের সেরাটা করার চেষ্টা করো। সে জন্য যা করছ, তা উপভোগ করতে হবে। ৯.৬৩ সেকেন্ড টাইমিংয়ে খুশি কি না?বোল্ট: সেমিফাইনাল থেকেই আমি খুব নির্ভার ছিলাম। পা ঠিকভাবে পড়ছিল। ভালো বোধ করছিলাম। আমি খুশি, ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং, খুশিই তো হওয়া উচিত। দৌড়টাকে নিখুঁত বলবেন কি না?বোল্ট: বললেও কী লাভ? আমি যদি ‘হ্যাঁ’ বলি, আমার কোচ বলবে ‘না’ (হাসি)। দর্শকদের সম্পর্কে...বোল্ট: শুরুতে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু আমাকে পরিচয় করিয়ে দেওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া আমাকে টগবগে করে তুলেছে। আমার দৌড়ে দর্শক সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। দর্শকদের ওই চিৎকার-উৎসাহটা আমি খুব উপভোগ করি। দৌড়ের আগে দর্শকদের উদ্দেশে নানা ভঙ্গিমা নিয়ে...বোল্ট: দর্শকদের জন্য আমি সব সময়ই কিছু না-কিছু করি, কারণ আমি মনে করি তারা ওটাও দেখতে এসেছে। আমাকে ওয়ার্মআপ করতে দেখেই ওরা যেমন চিৎকার করল, তার পর তো তা আরও করতে হতো। ইয়োহান যা করল, তার চেয়ে ভালো কিছু করতে হবে, এটাও মাথায় ছিল (হাসি)। তার পরও ইয়োহানই বেশি ভালো করেছে, মেডেলটা আমি ওকেই দিচ্ছি। ওসব ভঙ্গিমার কোনো অর্থ আছে কি না?বোল্ট: আছে। আমার রুমমেট মরিস স্মিথ আমার চুল কেটে দেয়। মাথায় হাত বুলিয়ে আমি তাই তাকে সম্মান দেখাই। অনেক বন্ধু এমন (হাত দিয়ে দেখিয়ে) করতে বলেছে, ওদের জন্য তা-ই করেছি। কেউ বা আবার এমন (আবার দেখিয়ে) করতে বলেছে, তা-ই করেছি। এই জয়টা উদ্যাপন করবেন কীভাবে?বোল্ট: আজ রাতে লম্বা একটা ঘুম দেব। ২০০ মিটার আছে। তা ছাড়া এখানে এত সব নিয়মের কড়াকড়ি...আমি কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপে এমন দেখিনি। নিয়মের কড়াকড়ি বলছেন, সেসব কী...বোল্ট: ফালতু সব নিয়ম। আমার ব্যাগে স্কিপিং রোপ আছে, সেটি নিয়ে ঢোকা যাবে না। কেন? এটা নাকি নিয়ম। স্ট্রেচিং করার জন্য রাবার ব্যান্ড নিয়ে ঢোকা যাবে না। কেন? এটা নাকি নিয়ম। ছোট ছোট অদ্ভুত সব নিয়ম। আমার কাছে যেসবের কোনো অর্থ নেই।  গত বছর দেগুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিসকোয়ালিফাইড হওয়াটা মাথায় ছিল কি না?বোল্ট: ওটা আমি পেছনে ফেলে এসেছি। তবে মনে ছিল না বললে মিথ্যা বলা হবে। তবে ট্র্যাকে নামার পর দর্শকদের প্রতিক্রিয়ায় সব ভুলে গেছি। বললাম না, আমার দৌড়ে দর্শকেরা খুব গুরুত্বপূর্ণ।  শিরোপা ধরে রাখাটা জেতার চেয়ে কঠিন কি না?বোল্ট: কোনো সন্দেহ নেই, এটা খুব কঠিন। যখন আপনি ভালো করবেন, চারপাশে সবাই শুধু ভালো ভালো কথাই বলবে। যেখানে যান, সবাই প্রশংসা করবে। এতে কখনো কখনো ফোকাসটা নড়ে যায়। ব্লেক যখন ট্রায়ালে দুবার হারিয়ে দিয়ে আমাকে যেন ঘুম থেকে জাগিয়ে তুলেছে। যেন বলেছে, হেই, অলিম্পিক আসছে, আমি প্রস্তুত, তুমি প্রস্তুত তো? কার্ল লুইসের পর প্রথম স্প্রিন্টার হিসেবে পরপর দুই অলিম্পিকে ১০০ মিটারের সোনা জয়ের কীর্তি প্রসঙ্গেবোল্ট: আমি এটাই করতে চেয়েছি। মনেপ্রাণে শিরোপাটা ধরে রাখতে চেয়েছি। কারণ আমি কিংবদন্তি হতে চাই। সামনে ২০০ মিটার, ওটাই আমার প্রিয় ইভেন্ট। ওটা জিতে আমি কিংবদন্তি হতে চাই।  ভবিষ্যতে ৪০০ মিটার দৌড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না?বোল্ট: আমি সব সময়ই বলে এসেছি, ৪০০ মিটারটা আমি ঘৃণা করি। এত দিনে সবার তা জেনে যাওয়ার কথা। অলিম্পিক শেষে কোচের সঙ্গে বসে ঠিক করব, এরপর কী কী ইভেন্ট করব। আপাতত আমি শুধু ২০০ মিটার আর রিলে নিয়েই ভাবছি। পরেরটা পরে দেখা যাবে। আরেক মহানায়ক ফেল্প্স প্রসঙ্গেবোল্ট: ফেল্প্স তো এরই মধ্যে কিংবদন্তি হয়ে গেছে। আমরা যেটা করতে পেরেছি, ভবিষ্যতের তরুণ অ্যাথলেটদের বড় কিছুর স্বপ্ন দেখার মঞ্চ তৈরি করে দিয়েছি। ওরা আসবে, অলিম্পিক আরও ভালো হবে। চার বছর পর রিও ডি জেনিরো অলিম্পিকে থাকা না-থাকা নিয়ে...বোল্ট: আশা তো করি। তখন আমার বয়স হবে ৩০, ভালো অবস্থাতেই তো থাকার কথা। তবে ইয়োহান (ব্লেক) তখন হবে ২৬। এটা ইন্টারেস্টিংই হবে।