‘আরও ইতিবাচক খেলতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার বিপক্ষে ২০৫ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন খুব ভালোভাবেই শুরু করেছে শহীদ আফ্রিদির পাকিস্তান। তবে গতকাল ম্যাচের শুরুটা কিন্তু খুব ভালোভাবে করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে মাত্র ১২ রান জমা করেই ফিরে গিয়েছিলেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। প্রথম ১০ ওভার থেকে এসেছিল মাত্র ৪০ রান। শেষ পর্যন্ত দুর্দান্ত জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়লেও এই ম্যাচটা থেকে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে বলে মন্তব্য করেছেন শহীদ আফ্রিদি।গতকাল হাম্বানটোটায় ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা শুরুটা খুবই ভালোভাবে করেছি। কিন্তু এখন আমাদের ভাবতে হবে, শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচটা নিয়ে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওটা অনেক কঠিন ম্যাচ। আজকের ম্যাচ থেকেও আমাদের কিছু ব্যাপারে শিক্ষা নিতে হবে।’কেনিয়ার বিপক্ষে শুরুর দিকে পাকিস্তান যে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল, পরবর্তী ম্যাচে সেটা অবশ্যই এড়াতে হবে বলে সতীর্থদের সাবধান করেছেন আফ্রিদি। বলেছেন, ‘আমাদের আরও ইতিবাচকভাবে খেলতে হবে। বিশেষত ব্যাটিংয়ের ক্ষেত্রে। আমি জানি, আজকের উইকেট কিছুটা ধীরগতির ছিল, তার পরও আমাদের শুরুটা আরও দ্রুতগতির হওয়া উচিত ছিল। আর এ জন্য আমাদের মাঝেমধ্যে কিছুটা ঝুঁকিও নিতে হবে। তা না হলে প্রতিপক্ষ বারবার একই জায়গায় বল ফেলবে। আর আমরা আরও চাপের মধ্যে পড়ে যাব।’ ওয়েবসাইট।