‘আর্জেন্টিনাকে জিততেই হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার শেষ দুটি আসরের ফাইনালেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি আর্জেন্টিনার। তবে এবার লাতিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় এ আসরটি নিজেদের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বলে শিরোপা জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী সার্জিও অ্যাগুয়েরো। এমনকি এবারের শিরোপা জয়টাকে আর্জেন্টিনার জন্য রীতিমতো বাধ্যতামূলক বলে উল্লেখ করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।কোপা আমেরিকার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাটলেটিকো মাদ্রিদের এ তারকা ফুটবলার বলেছেন, ‘এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়াটা আর্জেন্টিনার জন্য বাধ্যতামূলক। আমরা প্রস্তুতি ম্যাচগুলোতে খুব ভালোভাবেই শুরু করেছি। এখন আমাদের এই পারফরমেন্সটাই ধরে রাখতে হবে। প্রথম দুই-তিনটা ম্যাচ খেলার পরই আমরা আসলে বুঝে যাব যে আমাদের অবস্থাটা কী রকম।’আরেক স্ট্রাইকার কার্লোস তেভেজও গলা মিলিয়েছেন অ্যাগুয়েরোর সঙ্গে। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে আর্জেন্টিনা ভালো খেলেছে বলে খুব বেশি আত্মতুষ্টিতে ভোগা যাবে না বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তেভেজ। তিনি বলেছেন, ‘আমরা আলবেনিয়ার বিপক্ষে ভালো করেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা ছিল শুধুই একটা প্রস্তুতিমূলক ম্যাচ। সামনে আমাদের যেগুলো ম্যাচ খেলতে হবে, সেগুলো হবে অনেক গুণ কঠিন। তবে এবার আমাদের জিততে হবে। আমরা এটা খুব ভালো মতোই জানি। আর সে জন্য আমাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’আগামী ২ জুলাই বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। পরবর্তী সময়ে গ্রুপ পর্বে স্বাগতিকেরা লড়বে কলম্বিয়া ও কোস্টারিকার বিপক্ষে। ওয়েবসাইট।