‘আর্জেন্টিনার অধিনায়ক হওয়া উচিত মেসির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জার্সি গায়ে একের পর এক সাফল্যের দেখা পেলেও জাতীয় দলের হয়ে এখনো অসফল লিওনেল মেসি। তবে তা সত্ত্বেও এখনো আর্জেন্টাইন ফুটবলের প্রতীকস্বরূপ বিবেচনা করা হয় ফিফার এই বর্ষসেরা ফুটবলারকে। এবার তাঁর হাতে অধিনায়কত্বের বাহুবন্ধনীও তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন আলফ্রেড ডি স্টেফানো। অধিনায়ক হওয়ার সব যোগ্যতাই মেসির আছে বলে মনে করেন আর্জেন্টিনা বংশোদ্ভূত সাবেক এই কিংবদন্তি ফুটবলার।সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে ডি স্টেফানো বলেছেন, ‘অধিনায়ক হওয়ার সব যোগ্যতাই মেসির আছে। সে খুবই লড়াকু মানসিকতার ফুটবলার। তার মেধাও পরিমাপ করার মতো না। ভবিষ্যতে মেসি নিশ্চিতভাবেই আরও ভালো করবে। আমি নিশ্চিত যে, মেসিকে অধিনায়ক নির্বাচিত করলে তা আর্জেন্টিনা দলকে আরও ঐক্যবদ্ধ করবে। সতীর্থরাও তাকে খুব সম্মান করে।’মেসির খেলা খুব উপভোগ করেন বলে জানিয়েছেন ডি স্টেফানো। তিনি বলেছেন, ‘মেসির খেলা দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা। তার গোলগুলো খুবই উপভোগ্য।’ ওয়েবসাইট।