প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী দিয়াকে মনে আছে? ওই যে, কিংবদন্তি জর্জ উইয়াহর পরিচিত বলে ধোঁকা দিয়ে যিনি সাউদাম্পটনে যোগ দিয়েছিলেন, কিন্তু পত্রপাঠ বিদায় নেন ৫১ মিনিট খেলে। তেমন কাণ্ডই আবার ঘটেছে ইংলিশ ফুটবলে, পঞ্চম স্তরের ক্লাব ইয়র্ক সিটিতে। মাত্র চার দিন আগেই ইয়র্কে যোগ দেন ডিফেন্ডার দারউইন মার্টিনা, চুক্তি ছিল মৌসুমের শেষ পর্যন্ত। তাঁর নামের শেষ অংশে মিল আছে সাউদাম্পটন ডিফেন্ডার কুকো মার্টিনার সঙ্গে, ইয়র্ক সিটি তা দেখেই ধোঁকা খেয়ে যায়। ক্লাবের ওয়েবসাইটে লেখা হয় তিনি কুকো মার্টিনার ‘কাজিন’। তা যা-ই হোক, নতুন ক্লাবে মাত্র ৮১ মিনিট খেলার পরই ইয়র্ক সিটি কোচ বুঝে যান, এঁকে দিয়ে হবে না। ব্যস, পত্রপাঠ বিদায়! পরে আরও জানা গেল, কুকো মার্টিনা তাঁকে কস্মিনকালেও চিনতেন না! ডেইলি মেইল।