'আসামি' হিঙ্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বামীর হাতে স্ত্রী নির্যাতন’—পত্রিকা খুললে এমন শিরোনামই দেখা যায় বেশি। কিন্তু থিবো হুতিনের ঘটনা বলে উল্টোটাও হয়! এই ফ্রেঞ্চ ইকুয়েস্ট্রিয়ান খেলোয়াড় কাঠগড়ায় তুলেছেন এমন একজনকে যাঁর নাম শুনলে বিস্মিত হবেন। কিছুদিন আগে একসময়ের টেনিসসম্রাজ্ঞী মার্টিনা হিঙ্গিসের বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনেন তাঁর স্বামী হুতিন। সুইস পুলিশ অবশেষে জিজ্ঞাসাবাদ করেছে পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকাকে। শুধু হিঙ্গিসই নন, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর মা ও মায়ের ছেলেবন্ধুকেও। হিঙ্গিস অবশ্য বলেছেন অভিযোগটা একেবারেই হাস্যকর। কিন্তু নিজেকে কি নির্দোষ প্রমাণ করতে পারবেন হিঙ্গিস? ওয়েবসাইট।