প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু নিজের গোল-খরাই নয়, জার্মেইন ডিফো ইংল্যান্ডের হ্যাটট্রিক-খরাও ঘোচালেন। দুই বছর আগে ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছিলেন থিও ওয়ালকট। ২৪ মাস পর আরেক সেপ্টেম্বরে ইউরো বাছাইপর্বে ডিফোর সৌজন্যে হ্যাটট্রিক দেখল ইংল্যান্ড; যেটি আন্তর্জাতিক ফুটবলে তাদের ৮৩তম। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫টি হ্যাটট্রিকের রেকর্ড আছে গ্যারি লিনেকারের। ১৯৮৫ সালের অক্টোবর থেকে ১৯৯১-এর জুন পর্যন্ত ইংল্যান্ডের পাঁচটি হ্যাটট্রিকের প্রতিটিই তাঁর। ৪টি করে হ্যাটট্রিক করেছেন দুজন—ববি চার্লটন আর ভিভিয়ান উডওয়ার্ড। এক ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫টি করে গোলের রেকর্ড আছে চারজনের—হাওয়ার্ড ভটন, স্টিভ ব্লুমার, উইলি হল ও ম্যালকম ম্যাকডোনাল্ডের।