‘ইংল্যান্ড ৪-০-তেই জিতবে’
ভারতীয় বোলারদের ক্ষমতা নেই ইংল্যান্ডের ২০ উইকেট নেয়—কথাটা সরাসরিই বলে দিলেন মাইক গ্যাটিং। শুধু তা-ই নয়, ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইংলিশ অধিনায়কের ভবিষ্যদ্বাণী, সিরিজটা ৪-০-তেই হারবে ভারত চলতি সিরিজে এখন পর্যন্ত ভারতের বাজে ব্যাটিংকে কীভাবে মূল্যায়ন করবেন?মাইক গ্যাটিং: আমার মনে হয়, ব্যাপারটা যতটা না ভারতের বাজে ব্যাটিং, তার চেয়ে বেশি ইংল্যান্ডের ভালো বোলিং। ভারতীয় ব্যাটসম্যানদের আটকাতে খুবই ভালো বল করেছে ইংলিশ বোলাররা। সম্ভবত ভারতের কয়েকজন ব্যাটসম্যান পর্যাপ্ত অনুশীলন করেনি। ইংল্যান্ডও বেশ কয়েকবার অস্ট্রেলিয়ায় গিয়ে এই সমস্যায় পড়েছে। এখানকার উইকেটও ভারতীয় উইকেটের মতো নয়। ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় পড়ার এটাও একটা কারণ। আপনার কি মনে হয় না ভারতের কিছু ব্যাটসম্যানের টেকনিকের দৈন্য প্রকাশ পেয়ে গেছে এই সিরিজে?গ্যাটিং: টেস্ট ক্রিকেটে তাদের সবারই গড় ৫০-এর বেশি। টেকনিক নিয়ে তাহলে কীভাবে প্রশ্ন তুলবেন? আসলে উইকেটই পরিস্থিতি কঠিন করে ফেলেছে তাদের জন্য। কী মনে হয়...ভারত হোয়াইটওয়াশ হবে?গ্যাটিং: হ্যাঁ, আমার মনে হচ্ছে, ইংল্যান্ড সিরিজটা ৪-০-তেই জিতবে। ইংল্যান্ড খুবই ভালো বল করছে এবং ওভালেও তারা হয়তো একই ধরনের উইকেট পাবে। আর ভারতের যে রকম বোলিং, ইংল্যান্ডকে ওরা দুবার অলআউট করতে পারবে না। তবে হ্যাঁ, কন্ডিশন তাদের অনুকূলে থাকলে প্রাভিন কুমার ও ইশান্ত শর্মা সুবিধা পাবে। তার মানে বলতে চাইছেন ২০ উইকেট নেওয়ার মতো যথেষ্ট ভালো নয় ভারতের বোলিং?গ্যাটিং: তারা তো সেটা নিতে পারেনি, নিয়েছে কি? ইশান্ত প্রতিশ্রুতিশীল বোলার, প্রাভিনও তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বল করেছে। তার পরও সেটা আমাদের দুবার অলআউট করার মতো ভালো নয়। এখন টেস্টের এক নম্বর র্যাঙ্কিংটা হাতবদল হলো, ভারত ও ইংল্যান্ডের চ্যালেঞ্জটা এই মুহূর্তে কী?গ্যাটিং: ভারতের কিছু বোলারকে ফিরে পেতে হবে নিজেদের। দেখুন, তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত খেলেছিল। তারা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ১৮টি মাস এবং এটাই হবে ইংল্যান্ডের টার্গেট। দক্ষিণ আফ্রিকা এখানে আসবে আগামী গ্রীষ্মে এবং এই সাফল্য তাদের বিপক্ষে টেনে নিতে হবে। ওই সিরিজেই ইংল্যান্ডের ক্রিকেটের পরীক্ষা হবে। শচীন টেন্ডুলকারের সঙ্গে তো আপনিও খেলেছেন। ভবিষ্যৎ নিয়ে তাঁর জন্য কোনো পরামর্শ?গ্যাটিং: শচীন খুবই ভালো খেলোয়াড়। তার ব্যাপারে কোনো মন্তব্য করব না। দু-তিন বছর আগেই মানুষ তাকে বাতিল করে দিয়েছিল এবং সে তাদের ব্যাট দিয়েই জবাব দিয়েছে। একটা সময় আসে যখন একজন ব্যাটসম্যানকে অবসর নিতেই হয়। আমি নিশ্চিত, ও জানে কখন সেটা করতে হবে। তার ভবিষ্যৎ আমি ঠিক করে দিতে পারি না। ও যদি চায় এই পর্যায়ে আরও খেলতে, ওর খেলাই উচিত। শচীনের সর্বশেষ ছয়টি ইনিংসকে কীভাবে মূল্যায়ন করবেন?গ্যাটিং: আসলে এসব জিনিসকে আলাদাভাবে মূল্যায়ন করা কঠিন। গত পাঁচ ইনিংসে অ্যালিস্টার কুকের পারফরম্যান্সটাও দেখতে হবে আপনাকে। ৩০০-র বেশি রান করেছে ও, যার ২৯৪ এসেছে একটা ইনিংসেই। গত পাঁচ ইনিংসে তাঁর পারফরম্যান্স কেমন ছিল, এই প্রশ্নটা আসলেই করা যায় না। আপনি কি মনে করেন এখনো অনেক ক্রিকেট বাকি আছে শচীনের?গ্যাটিং: আমি বলব, এখনো অসাধারণ খেলোয়াড় সে। এ নিয়ে আমার কিছু বলা উচিত নয়, আপনারও না। সেই জানে, কখন সে অবসর নেবে। ওয়েবসাইট।