'ইংল্যান্ডে ট্রায়াল দিতে যাচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শেখ রাসেলকে ট্রেবল জেতাতে বড় অবদান রেখেছেন আপনি। লিগে ছয়টি গোলও করেছেন। আপনার চোখে বাংলাদেশের ঘরোয়া ফুটবল কেমন?

নর্দে: ভালোই বলব। প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে একটা জিনিসের অভাব বোধ করেছি বেশি। এখানে যত ভালো খেলাই হোক, ফুটবলারদেরও নীরবেই খেলতে হয়। মানে, দর্শক থাকে না গ্যালারিতে। দর্শক না এলে খেলোয়াড়েরা প্রেরণা পায় না। আশা করব, আগামী মৌসুমে এই ঘাটতি দূর হবে।

 ফুটবলারদের কেমন দেখলেন?

নর্দে: এ দেশে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। যেমন জাহিদ, এমিলি, মামুনুল। ওদের সঙ্গে খেলে আমি দারুণ আনন্দ পেয়েছি।

এই কজন তো শেখ রাসেলের খেলোয়াড়। অন্য দলের কারও নাম বলবেন?

নর্দে: অন্য দলের কারও নাম আমি এই মুহূর্তে বলতে পারব না। তবে অন্য দলেও ভালো খেলোয়াড় আছে, এটা বলতে পারি। খেলোয়াড়দের প্রয়োজন আরও সমর্থন। তাহলে তারা আরও সামনে এগোতে পারবে।