‘ইতালি ফ্লপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাগুয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ড্র। কোচ মার্সেলো লিপ্পি আর তাঁর শিষ্যরা দুর্বলতা ঢাকতে যতই যুক্তি দেখাক, ইতালিয়ান সংবাদমাধ্যম কিন্তু ছাড়ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র এর পর ইতালিয়ান পত্রিকাগুলো শিরোনামে একটি শব্দ কমন রেখেছে, ‘ফ্লপ’!টানা দুই ড্রয়ে চারবারের চ্যাম্পিয়নদের এখন শঙ্কা, প্রথম রাউন্ডেই বেজে উঠতে পারে বিদায়ের ঘণ্টাধ্বনি। এ থেকে উত্তরণের পথ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে লিপ্পির দলকে জিততে হবে। হোক স্লোভাকিয়া সহজ প্রতিপক্ষ, ‘জিততেই হবে’ শর্তটার মধ্যে ঝুঁকি দেখতে পাচ্ছে ইতালিয়ান মিডিয়া। তাই শিরোনামে ‘ফ্লপ’-এর সঙ্গে ঝুঁকির মধ্যে ইতালিও জুড়ে দিয়েছে দু-একটি পত্রিকা।জনপ্রিয় দৈনিকলা রিপাবলিকার প্রথম পাতার শিরোনাম, ‘ইতালি ফ্লপ! তারা এখন বাড়ি ফেরার ঝুঁকিতে।’ লা স্টাম্পাও করেছে প্রায় একই শিরোনাম। তবে তাদের বিশেষত্ব, শিরোনামের ওপরে তারা ছাপিয়ে দিয়েছে শোকে মুহ্যমান এক মহিলা সমর্থকের ছবি। কোরিয়ার দেল্লা সেরার প্রথম পাতার শিরোনাম, ‘মানহীন এক ইতালি’। লা রিপাবলিকায় জিয়ান্নি মুরা লিখেছেন, ‘এই ফল হতাশাজনকের চেয়েও খারাপ কিছু, যন্ত্রণাদায়ক।’ কোরিয়ার দেল্লো সেরাতে মারিও স্কোনসার্টি লিখেছেন, ‘আমি ভীত। লিপ্পি বারবার ইতালিকে বদলাচ্ছে, কারণ তিনি জানেন দল তার চাওয়াটা পূরণ করতে পারছে না।’ তবে সবাইকে ছাপিয়ে গেছে লা গাজেত্তা দেল্লো। তাদের শিরোনাম, ‘এই কি সেই লিপ্পি?’ রয়টার্স।