'ইতিহাসে জায়গা হবে নেইমারের'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুর দিকে নিজেকে সেভাবে মেলে না ধরতে পারলেও মাঝপথে ঠিকই ডানা মেলে উড়তে শুরু করেছেন। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক, পরের ম্যাচেই লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোল। সব মিলিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলেই নেইমার গেছেন বড়দিনের ছুটিতে।
নেইমারে মুগ্ধ স্বদেশি বিশ্বকাপজয়ী রোনালদো মনে করেন, অদূর ভবিষ্যতে ইতিহাসই গড়বেন ব্রাজিলের এ তারকা। নেইমার হবেন ব্রাজিলের সর্বকালের সেরাদের একজন।
একটি ব্রাজিলিয়ান টেলিভিশনকে ‘দ্য ফেনোমেনোন’ বলেন, ‘নেইমার সেরা খেলোয়াড়ে পরিণত হবে, এটিই সত্য। ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিশ্বের বুকে ইতিহাস গড়বে। সঠিক পথেই রয়েছে। ও একজন জাদুকরী খেলোয়াড়। সফল হতে যা করা দরকার সবই ওর মধ্যে আছে।’
রোনালদোর প্রত্যাশা কতটুকু পূরণ করবেন নেইমার, তা সময়ের হাতেই তোলা থাক। ওয়েবসাইট।