‘ঈশ্বর আমার সহায় ছিলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ইনিংসে পাঁচ-পাঁচবার জীবন পাওয়া! ওয়ানডেতে আর হয়েছে কি না সেটি গবেষণার বিষয়। তবে শচীন টেন্ডুলকার যে আর কখনো এক ইনিংসে এতবার ভাগ্যের সহায়তা পাননি সেটা নিশ্চিত। টেন্ডুলকার সেটা স্বীকারও করেছেন ম্যাচের পর, ‘পাঁচটা লাইফ! ঈশ্বর আসলে আমার সহায় ছিলেন। এই জিনিসটা আগে কখনো ঘটেনি আমার জীবনে।’পরশু দিনটি মনে হচ্ছিল ক্রিকেট-দেবতা তাঁর জন্যই লিখে রেখেছিলেন। এক টেন্ডুলকারের ক্যাচই পড়েছে চার-চারবার। প্রথমবার শহীদ আফ্রিদির বলে ক্যাচ ফেলেছেন মিসবাহ-উল-হক। টেন্ডুলকারের রান তখন ২৭। দ্বিতীয়বারও ক্যাচ ফসকে যায় আরেক অভিজ্ঞ ইউনুস খানের হাত থেকে। এবারও বোলার আফ্রিদি। টেন্ডুলকারের রান তখন ৪৫। শেষ দুবার টেন্ডুলকারের ক্যাচ ফেলে ‘আকমল ব্রাদার্স’। প্রথমে কামরান। আফসোস, এবারও বোলার আফ্রিদি। চতুর্থবার উমর ক্যাচ ফেলার সময় অবশ্য বোলার ছিলেন মোহাম্মদ হাফিজ। যাঁর বলে তিনবার টেন্ডুলকার বেঁচে যান, সেই আফ্রিদিই ক্যাচ ধরে ফিরিয়ে দিয়েছেন। বোলার ছিলেন সাঈদ আজমল।এই আজমলের বলেই রিভিউয়ের দ্বারস্থ হয়ে আরেকবার বেঁচে গিয়েছিলেন টেন্ডুলকার, অথচ এই রিভিউ পদ্ধতির সবচেয়ে বড় সমালোচক তিনিই। টেন্ডুলকারের বিপক্ষে স্টাম্পিংয়ের আবেদন উঠেছিল। টেন্ডুলকার বেঁচে গেছেন সেবারও। এবার অবশ্য রিভিউ তিনি চাননি, চেয়েছিলেন মাঠের আম্পায়ারই।শেষ পর্যন্ত ১৫ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে তাঁর ‘অটেন্ডুলকারীয়’ ইনিংসটাই শেষ পর্যন্ত ম্যাচসেরা হয়েছে। নিয়তি হয়তো চায়, টেন্ডুলকার তাঁর আন্তর্জাতিক সেঞ্চুরিটি মুম্বাইয়ে, নিজের আঁতুড়ঘরেই করবেন! ওয়েবসাইট।