'ঈশ্বরের পোস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আটকে থাকা নিঃশ্বাস ছেড়ে দিল বুয়েনস এইরেসের অগণিত দর্শক। ব্লেরিম জেমাইলির হেডটা তো জালে ঢুকেই গিয়েছিল। অত কাছ থেকে সেটা পোস্টে কীভাবে লাগল সেটাও এক দুর্ভেদ্য রহস্য!
সুইজারল্যান্ডের সঙ্গে অন্তিম মুহূর্তে একটুর জন্য গোল খায়নি আর্জেন্টিনা। নইলে ম্যাচটা ১-১ গোলেই ড্র হয়। তখন টাইব্রেকারেই মীমাংসা হতো কে পরের পর্বে যাবে। আর্জেন্টিনার ওপর নিশ্চয়ই ঈশ্বরের অনুগ্রহ আছে, নইলে ওই মুহূর্তে কীভাবে গোল খায় না! এমনকি মেসি পর্যন্ত পরে স্বীকার করেছেন, খানিকটা হলেও ভাগ্যের ছোঁয়া পেয়েছে আর্জেন্টিনা। এবার তাই সেই পোস্টটাকে ‘ঈশ্বরের গোলপোস্ট’ বলে বসেছে আর্জেন্টাইন পত্রপত্রিকা। ডিয়েগো ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’-এর পর এবার আর্জেন্টিনা পেয়ে গেল ঈশ্বরের গোলপোস্ট!
কাকতালীয়ই বটে, শেষ মুহূর্তে ক্রসবার বাঁচিয়ে দিয়েছিল ব্রাজিলকেও। চিলির পিনিলার ওই গোলটা হলে ব্রাজিলকে এখন বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হয়। ঈশ্বরের পোস্ট তকমাটা তো ব্রাজিলের ক্ষেত্রেও খাটে! রয়টার্স।