‘উচিত ছিল মুখে ঘুষি বসিয়ে দেওয়া!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ কার বেশি, এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে সতীর্থের গলা চেপে ধরে সাইমন ক্যাটিচ যে ঠিক করেননি, এটা মানবেন প্রায় সবাই। মানছেন গ্রেগ ম্যাথুজও। তবে সাবেক অস্ট্রেলিয়ান অফ স্পিনিং অলরাউন্ডারের ভাবনাটা একটু ব্যতিক্রম। তাঁর মতে, ক্লার্কের গলা চেপে ধরে ঠিক করেননি ক্যাটিচ, বরং উচিত ছিল ওর মুখে একটা ঘুষি বসিয়ে দেওয়া!ঘটনাটি ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট জয়ের পর। সেই সময়ের বাগদত্তা লারা বিঙ্গলের অসুস্থ বাবার পাশে থাকার জন্য একটু আগেই ড্রেসিংরুম ছাড়তে চেয়েছিলেন ক্লার্ক, সতীর্থদের তাড়া দিচ্ছিলেন দলীয় সংগীত একটু আগেভাগেই গেয়ে ফেলতে। এ নিয়েই তর্কের একপর্যায়ে ক্লার্কের টুটি চেপে ধরেন ক্যাটিচ। বাঁহাতি ব্যাটসম্যান কদিন আগে বলেছেন, ওই ঘটনার প্রতিশোধ হিসেবে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এ জন্য এখন শৃঙ্খলা ভঙ্গের শুনানি চলছে ক্যাটিচের, দোষী সাব্যস্ত হলে জরিমানা হতে পারে ৫৭৫০ ডলার।এমন দুঃসময়ে ম্যাথুজকে পাশে পেলেন ক্যাটিচ। ৫১ বছর বয়সী সাবেক অলরাউন্ডারের মতে ক্যাটিচ সত্য বলার মূল্য দিচ্ছেন, ‘কেউ কি আমাকে সত্যি করে বলতে পারবেন, ও (ক্যাটিচ) ভুলটা কী করেছে? হ্যাঁ, একটা ভুল ও করেছে, ওর উচিত ছিল ক্লার্ককে একটা ঘুষি বসিয়ে দেওয়া। কেউ যদি তার মনের কথাটা বলে, তাহলে তো উচিত সেটা খতিয়ে দেখা। অথচ ক্যাটিচের সঙ্গে কী হলো? খেলাটায় এখন সত্যের কোনো দাম নেই।’শুধু তা-ই নয়, ক্লার্কের জায়গায় ক্যাটিচকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবেও দেখতে চান ৩৩ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলা অলরাউন্ডার, ‘এই ছেলেটাকে (ক্যাটিচ) অধিনায়ক করুন, টিম পেইনকে সহ-অধিনায়ক, আমি বলে দিচ্ছি, এখনকার চেয়ে আমরা অনেক ভালো করব।’ ওয়েবসাইট।