'উদ্দেশ্যমূলক'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযোগটা গায়েই মাখছেন না লুইস ফেলিপে স্কলারি। আর মাখবেনই বা কেন? দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এখন যে ব্রাজিল দল এবং বিশ্বকাপ নিয়েই ভাবার কথা। উল্টো ব্রাজিল কোচের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবেই তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পর্তুগালের কোচ থাকার সময় স্কলারি নাকি আয়কর বিবরণীতে ৯৬ লাখ মার্কিন ডলার আয় দেখাননি। হল্যান্ডভিত্তিক দুটি কোম্পানির কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন। লেনদেনটা যুক্তরাষ্ট্রে হয়েছিল বলে পর্তুগালের পত্রপত্রিকা গত সপ্তাহে খবর প্রকাশ করে। পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এ নিয়ে। আগেই অভিযোগ নাকচ করে দেওয়া স্কলারি জানিয়েছেন, এটা তাঁর বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না। এএফপি।