‘উন্মুক্ত শুনানি’ চান আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়েছে শহীদ আফ্রিদির। ৮ জুন শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হবে তাঁকে। কিন্তু এই শুনানিটা পুরোপুরিই উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন আফ্রিদি। তাঁর উকিল ও সাংবাদিকদের এ শুনানিতে উপস্থিত থাকার অনুমতি না দিলে তিনি সেখানে আদৌ যাবেন কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক এ অধিনায়ক।৮ জুনের এ শুনানিতে যেকোনোভাবেই আফ্রিদির শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আফ্রিদির আইনজীবী ব্যারিস্টার সাঈদ জাফর আলী। তিনি বলেছেন, ‘পিসিবি একটা রুদ্ধদ্বার শুনানির আয়োজন করতে চায়। কিন্তু এটা এ দেশের সংবিধানবিরোধী। পিসিবি আফ্রিদির বিপক্ষে যে ধরনের আচরণ করছে, তা পুরোপুরিই বেআইনি।’ এদিকে, শুনানিটা উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আফ্রিদির পক্ষ থেকে লিখিত আবেদনও করা হয়েছে বলে স্বীকার করেছে পিসিবি।এ শুনানির মাধ্যমে খুব দ্রুতই পিসিবির এই দ্বন্দ্বের অবসান ঘটাতে চান বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন আফ্রিদির আইনজীবী। তবে শুনানির সিদ্ধান্ত তাঁদের পক্ষে না গেলে পাল্টা আক্রমণে যাওয়ার কথাও তাঁরা ভাবছেন বলে জানা গেছে।গত ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আফ্রিদির সঙ্গে পিসিবির এ দ্বন্দ্বের সূত্রপাত হয়। কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই কেড়ে নেওয়া হয় আফ্রিদির অধিনায়কত্ব। তাঁর সঙ্গে সব ধরনের চুক্তিও বাতিল করে পিসিবি। এমনকি হ্যাম্পশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দেশে ফিরতে বাধ্য করা হয় এ পাকিস্তানি অলরাউন্ডারকে। ওয়েবসাইট।