'উসাইন' আরিয়েন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিয়েন রোবেন
আরিয়েন রোবেন

ফুটবল না খেললে আরিয়েন রোবেন আর কী করতে পারতেন? সার্জিও রামোসকে প্রশ্নটা করলে একটাই উত্তর পাওয়া যাবে, ‘দৌড়বিদ’। ডাচ উইঙ্গারের ওই অতিমানবীয় দৌড়ের কথা রামোস ভুলবেন কী করে! তবে রোবেন কিন্তু আসলেই পেশাদার অ্যাথলেট হতে পারতেন। যার দৌড়ের গতি ঘণ্টায় ৩৭ কিলোমিটার, তাঁর জন্য কথাটা তো বলাই যায়। আর রামোসকে ছিটকে পেছনে ফেলে দেওয়া ওই দৌড়েই রেকর্ডটা করেছিলেন রোবেন—সবচেয়ে দ্রুতগতিতে ফুটবল মাঠে ছোটার রেকর্ড!
রোবেনকে সেরা ফুটবলার হয়তো বলা যাবে না, তবে ফুটবলারদের মধ্যে সেরা দৌড়বিদ এখন বলাই যায়। উসাইন বোল্টের চেয়ে তাঁর গতি ঘণ্টায় মাত্র সাত কিলোমিটার কম, বুঝে দেখুন! স্পেনের সঙ্গে ওই পাগুলে দৌড়েই ছাড়িয়ে গেছেন থিও ওয়ালকটের আগের রেকর্ডকে। মজার ব্যাপার, এই তালিকার প্রথম পাঁচে মেসি-রোনালদোর কেউ নেই! ওয়েবসাইট।
দ্রুততম শীর্ষ আট
আরিয়েন রোবেন ৩৭ কিলোমিটার/ঘণ্টা
থিও ওয়ালকট ৩৫.৭ কিমি./ঘণ্টা
আন্তোনিও ভ্যালেন্সিয়া ৩৫.২ কিমি./ঘণ্টা
গ্যারেথ বেল ৩৪.৭ কিমি./ঘণ্টা
অ্যারন লেনন ৩৩.৮ কিমি./ঘণ্টা
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৩.৬ কিমি./ঘণ্টা
লিওনেল মেসি ৩২.৫ কিমি./ঘণ্টা
ওয়েইন রুনি ৩২.১ কিমি./ঘণ্টা