'এ রকম হতেই পারে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি’...
ইভানোভিচকে কামড়ে দেওয়ার পর ক্ষমা চেয়েছিলেন লুইস সুয়ারেজ। এরপর অনেক দিন বিতর্কটা দূরে রাখতে পেরেছিলেন। মনে হচ্ছিল, অতীত পেছনে ফেলে এসেছেন। কিন্তু ‘স্বভাব যায় না মলে’!
তবে পরশু কিয়েলিনিকে কামড়ে দেওয়ার পর সুয়ারেজ ভাবলেশহীন। সরাসরি অবশ্য অস্বীকার করেননি এমন কিছু করেছেন। বরং যেটা বলেছেন তাতে তাঁর প্রতি যে সামান্য সহানুভূতি ছিল, তা আরও কমে যাচ্ছে, ‘মাঠে এ রকম হতেই পারে। ওর ঘাড়ের সঙ্গে আমার একটু ছোঁয়া লেগেছিল। এর চেয়ে বেশি কিছু নয়। এটা খুবই স্বাভাবিক ঘটনা। আমি এ ব্যাপারে আর কিছুই বলতে চাই না। তবে ফিফা যদি সবকিছু আলাদা করে বিবেচনা করে, তাহলে ব্যাপারটা জটিল হয়ে দাঁড়াবে।’ মেইলঅনলাইন।