‘এই রেকর্ডটা সম্ভবত টিকে থাকবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের শৃঙ্গে প্রথম পা রেখেছিলেন সুনীল গাভাস্কার। সেই সময় (১৯৮৭) অবিশ্বাস্য এ সংখ্যাটা এখন আর এমন কিছু নয়। ১০ হাজারি ক্লাবের সদস্যসংখ্যা হয়ে গেছে আট। শচীন টেন্ডুলকার তাঁদের মধ্যেও আলাদা হয়ে গেলেন ১৫ হাজারের শৃঙ্গ জয় করে। টেন্ডুলকারের ১৫ হাজার ছোঁয়ার দিনে ভারতীয় এক পত্রিকার সঙ্গে কথা বলেছেন প্রথম ১০ হাজারি সুনীল গাভাস্কার। সেটিরই নির্বাচিত অংশ— টেস্টে ১০ হাজার রান করার পর সেই স্মরণীয় উক্তি...সুনীল গাভাস্কার: (হাসি) আমি যা বলেছিলাম তা হলো, অনেক পর্বতারোহীই মাউন্ট এভারেস্টে উঠেছে, তবে প্রথম উঠেছিলেন বলে স্যার এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগেকে বেশি স্মরণীয় হয়ে আছেন। এর মাধ্যমে আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম যে অন্যরাও একদিন ১০ হাজার রান করবে। ওই মাইলফলকে পৌঁছানোর পর প্রথম কী মনে হয়েছিল...গাভাস্কার: সত্যি কথা বললে, আমাকে তখনই পরের বলটার দিকে মনোযোগী হতে হয়েছিল। তবে হ্যাঁ, অর্জনের একটা অনুভূতি তো হয়েছিলই। ব্যাট বাতাসে ছুড়েছিলাম...যেটি আমার সঙ্গে ঠিক যায় না। অ্যালান বোর্ডার যখন টেন থাউজ্যান্ড ক্লাবে যোগ দিলেন...গাভাস্কার: আমরা তখন কেপটাউনে ছিলাম (জানুয়ারি ১৯৯৩)। তখন তো ফ্যাক্সের যুগ, মনে আছে আমি ওকে ফ্যাক্সে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলাম—ওয়েলকাম টু দ্য ক্লাব। একদিন ১৫ হাজারের শৃঙ্গে কেউ পা রাখবে বলে ভেবেছিলেন কি না...গাভাস্কার: কোর্টনি ওয়ালশ যখন ৫১৯ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের সফলতম বোলার হিসেবে অবসর নিল, তখন মনে করা হয়েছিল এর চেয়ে বেশি উইকেট কেউ নিতে পারবে না। এরপর কী হয়েছে দেখেন...মুত্তিয়া মুরালিধরন শেষ করেছে ৮০০ উইকেট নিয়ে! শচীন টেন্ডুলকারের ১৫ হাজার নিয়ে...গাভাস্কার: হুম্, ১৫ হাজার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা সংখ্যা...এটা শুধু শচীনের স্কিলই নয়; ওর টেম্পারামেন্ট, ফিটনেস, ভালো করার জন্য সুতীব্র ইচ্ছার কথাও বলে। এসব মিলিয়েই শচীন আজ এখানে। অন্য কেউ ১৫ হাজার রান করতে পারবে কি না...গাভাস্কার: এটা এমন একটা রেকর্ড, যা টিকে থাকার সম্ভাবনাই বেশি। শচীন তো আরও অনেক রান করবে। শচীনের সাফল্যের রহস্য...গাভাস্কার: আগেই তো বললাম...তার টেকনিক, টেম্পারামেন্ট—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওর স্কিল। এর সঙ্গে অন্য সবাইকে ছাড়িয়ে যাওয়ার সংকল্প, বলতে গেলে খেলাটিকে ঘিরে শিশুর মতো উৎসাহ...এ সবকিছুই মৌসুমের পর মৌসুম, সিরিজের পর সিরিজ, সফরের পর সফর বড় রান করে যেতে সাহায্য করেছে ওকে। শততম সেঞ্চুরি নিয়ে শচীনের সঙ্গে কথা হয়েছে কি না?গাভাস্কার: ২০০৪ সালের ডিসেম্বরে শচীন (ঢাকায়) তাঁর ৩৪তম টেস্ট সেঞ্চুরিটি করার পর ওকে বলেছিলাম, আমি ওর জন্য যে ‘লক্ষ্য’টা ঠিক করেছিলাম, সেটি পরিবর্তন করে ১৫ হাজার টেস্ট রান ও ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছি। ক্রিকেট ছাড়ার পর শচীন কী ছাপ রেখে যাবে গাভাস্কার: (হাসি) যখন ও অবসর নেওয়ার সিদ্ধান্ত নেবে, তখন আমরা এটা নিয়ে কথা বলব।