‘এক নম্বর’ হারাচ্ছেন সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের হদিস নিলে একটা ধাক্কাই খাবেন। শীর্ষে সাকিব আল হাসানের নাম দেখে অভ্যস্তই হয়ে গিয়েছিল সবাই। সেখানে এখন শহীদ আফ্রিদির নাম! পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের পরেই সাকিব। না, সাকিব দুইয়ে নামেননি। আফ্রিদির সমান রেটিং পয়েন্ট নিয়ে (৩৮২) শীর্ষস্থানটি ভাগাভাগি করছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজে নিশ্চিতভাবেই সাকিবকে ছাড়িয়ে যাবেন আফ্রিদি।২০০৯-এর জানুয়ারিতে ৩৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছিলেন। বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইসিসির কোনো র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার প্রথম নজির। শীর্ষস্থানটি আরও সুসংহত করেছিলেন। গত নভেম্বরে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও (৪৫৪) পেয়েছিলেন। কিন্তু এর পর থেকেই পতন। পয়েন্ট কমতে কমতে এখন তো আফ্রিদির কাছে মুকুট হাতছাড়া করার একদম প্রান্তে দাঁড়িয়ে।