‘এক’ নিয়ে দুশ্চিন্তা নেই অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কাছেই বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার। এই ভারতই দখল করেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি। এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বের মুকুটটাও কেড়ে নেবে ভারত? ওয়েবসাইট।ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ঠিক পেছনেই ভারত। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৮, ভারতের ১২১। সেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ অস্ট্রেলিয়া পাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মাইকেল ক্লার্কের দলের জন্য সুসংবাদ হলো, বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হলেও কোনো সমস্যা নেই। এক নম্বরেই থাকবে তারা। সে ক্ষেত্রে তাদের রেটিং কমে হয়ে যাবে ১২৩। ভারতের চেয়ে তখনো ২ পয়েন্টে এগিয়ে থাকবে তারা। আর অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং পয়েন্ট হবে ১২৯।