‘এখনো খুশি হতে পারছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। নিউজিল্যান্ড সফরে তো দলেই ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েও এনামুল হক জুনিয়র তাই এখনই খুশি হতে পারছেন না ভারতের বিপক্ষে দলে থেকেও খেলা হয়নি। মাঝে নিউজিল্যান্ড সফরে দলেই ছিলেন না। এখন আবার দলে ফিরে নিশ্চয়ই খুশি...এনামুল হক জুনিয়র: আসলে আমি এখনো পুরো খুশি হতে পারছি না। আমি ম্যাচ খেলতে চাই। শুধু স্কোয়াডে সুযোগ পাওয়ার চেয়ে ম্যাচ খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন ম্যাচ খেলব, তখনই বুঝতে পারব যে আমি আসলে দলে আছি। খেলার সুযোগ পাবেন না, এ রকম অনিশ্চয়তা কেন আসছে মনে?এনামুল: আত্মবিশ্বাসটা আসলে নিজেই হারিয়ে ফেলেছি। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলার পরও আমি আর সুযোগ পাইনি। বিশ্বাস ছিল, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হয়তো খেলার সুযোগ পাব। কারণ স্পিনে ইংল্যান্ডের সমস্যা আছে। তো ওয়ানডেতে যখন সুযোগ হয়নি, টেস্টের ব্যাপারেও অতটা আত্মবিশ্বাসী ছিলাম না যে দলে থাকব। মোহাম্মদ রফিক অবসরে যাওয়ার পর মনে হচ্ছিল বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্ব আপনার হাতেই থাকবে। তার পরও এই ছন্দপতনের কারণ কী বলে মনে হয়?এনামুল: আমার মনে হয় এতে আমার কোনো ভূমিকা নেই। আমিই যে পিছিয়ে গেছি সে রকম কিছু না। আমি আসলে সুযোগই পাইনি সে রকম। ওয়েস্ট ইন্ডিজে একটা টেস্ট ম্যাচ খেলে দুই ইনিংসে ৩টা করে ৬টা উইকেট পেয়েছি। তারপর আর কোনো ম্যাচই খেলিনি। ওয়ানডেতেও যে কয়টা ম্যাচ খেলেছি ভালো করার চেষ্টা করেছি। আপনার না খেলার কারণ হিসেবে টিম কম্বিনেশনের কথা বলা হয়। অলরাউন্ডারদের প্রাধান্য দেওয়া হয়। আপনারও কি মনে হয়, টিম কম্বিনেশনে আসেন না বলেই আপনার খেলা হয় না?এনামুল: কম্বিনেশন করে যদি সে রকম ফলাফল আসে, তাহলে তো কোনো কথা নেই। তবে ঘটনা হলো, গত কিছু দিনে আমি যে কয়টা ওয়ানডে খেলেছি, তাতে কিন্তু আমরা হারিনি। কম্বিনেশনে যদি ভালো কোনো ফল আসে, তাহলে আমি মানতে রাজি আছি। কিন্তু কম্বিনেশনে ভালো কিছু না এলে তো মনে হয় আমি খেলার সুযোগ প্রত্যাশা করতে পারি। দলে ভালো স্পিনারের সংখ্যা বেড়েছে, এটাও কি একটা কারণ হতে পারে আপনার নিয়মিত খেলতে না পারার?এনামুল: ভালো স্পিনার বলতে আসলে আমি সাকিবকেই বুঝি। সাকিব একা খেললেই যদি কাজ হয়ে যায়, তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু সাকিবের সঙ্গে যদি আর কারও প্রয়োজন হয়, আমার তো মনে হয় সে ক্ষেত্রে আমার অন্তত টেস্টে সুযোগ পাওয়া উচিত। দল তো এখন বিশেষজ্ঞ স্পিনারদের কাছেও ব্যাটিং চায়। সেদিক দিয়ে নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন?এনামুল: ওয়ানডেতে সেটা একটা কারণ হতে পারে। আমি নিজেও এখন সেটা বুঝতে পারছি এবং ব্যাটিং নিয়ে যথেষ্ট কাজ করছি। এই সিরিজে খেলার সুযোগ পেলে ভালো করার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?এনামুল: আত্মবিশ্বাসী...তবে কথা বলার চেয়ে আমি মাঠে কিছু করে দেখানোতেই বিশ্বাসী। ওরা স্পিনে দুর্বল হতে পারে, তবে আমাদেরও ঠিক জায়গায় বল ফেলতে হবে, উইকেট নিতে হবে।