‘এটা আমার সিদ্ধান্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সিদ্ধান্তটি নিয়ে প্রথম কার সঙ্গে কথা বলেছিলেন? অবসরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা কতটা কঠিন ছিল?পন্টিং: প্রথম যার সঙ্গে কথা বলেছি, সেই নারী আপনাদের পেছনেই বসে আছেন (রিয়ানা পন্টিং)। অ্যাডিলেড টেস্টের শেষের দিকে এটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলাম। ভাবছিলাম, নিজের ওপর আমার বিশ্বাস আছে কি না। ভাবতে শুরু করেছিলাম, এতগুলো বছর ধরে যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলার মতো অবস্থায় আমি আছি কি না। সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করেছে, কয়েক সপ্তাহ আগে আমি অনুভব করতে শুরু করি, আমার প্রস্তুতি বেশ ভালোই হচ্ছে। শিল্ডে (অস্ট্রেলিয়ার ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেট) আমার ফর্ম অনেক ভালোই ছিল। বেশ রান করেছি। নিজের ব্যাটিং নিয়ে ভালোই অনুভব করছিলাম। সমস্যা হলো, যখনই বড় উপলক্ষ আসছে, দলের প্রয়োজন অনুযায়ী অবদানটা রাখতে পারছি না। তখন থেকেই এসব নিয়ে ভাবতে শুরু করি। আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। এ সিদ্ধান্তে পৌঁছে গত কয়েকটা বিনিদ্র রাতও কেটেছে। কিন্তু শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমি সন্তুষ্ট। আমার মনে হয়, এটাই সরে যাওয়ার আসল সময়। এই সিরিজের পরে আমার জায়গায় যে আসবে, নতুন সিরিজে সে একেবারে নতুন করে শুরু করার সুযোগ পাবে। এই ছোটখাটো বিষয়গুলোও আমার কাছে অনেক গুরুত্বের। মাঠে খেলার সময় এমন কোনো মুহূর্ত বা এমন কোনো আউট কি ছিল, যেটা আসলে এই সিদ্ধান্ত ত্বরান্বিত করেছে? নাকি এটা অনেক দিন ধরেই ভাবছিলেন?পন্টিং: আমি আসলে ধারাবাহিকভাবে রান করা একজন ব্যাটসম্যান হতে চেয়েছি। আর আপনি যদি গত ১২ কিংবা ১৮ মাস দেখেন, আমার মধ্যে সেই ধারাবাহিকতাটা ছিল না। এ সময় বেশ ভালো কিছু মুহূর্ত যেমন এসেছে, তেমনই এমন কিছু মুহূর্তও ছিল যেটা আমার প্রত্যাশার অনেক নিচের। আমার তুলনায় যেটা অনেক খারাপ। তাই সেভাবে কোনো একটা আউট বা মুহূর্ত এর পেছনে নেই। নিজের চোখেই তো দেখেছি আমার ধারাবাহিক ব্যর্থতা। নির্বাচকদের সর্বসম্মত সমর্থন কি আপনার পাশে ছিল?পন্টিং: আমি তেমনটাই মনে করি। কিছুদিন ধরে পত্রপত্রিকায় অনেক কিছুই লেখালেখি হয়েছে। কিন্তু আমি নিশ্চিতভাবেই জানতাম, আমার অধিনায়ক ও কোচের কাছ থেকে যতটা সমর্থন পেয়েছি, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। তারাই তো আমাকে সমর্থন দেওয়ার ব্যাপারে সরবও ছিলেন। এটা নির্বাচকদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। এটা আমার সিদ্ধান্ত। আগামী অ্যাশেজে খেলতে পারবেন না! এটা আপনার জন্য কতটা কঠিন?পন্টিং: সত্যি বলতে কি, এটা আমার জন্য মোটেও কঠিন কিছু নয়। আমি তো মনস্থির করেই ফেলেছি যে ওই সিরিজ পর্যন্ত খেলতে পারার মতো যথেষ্ট ভালো খেলছি না।  ক্রিকেট-পরবর্তী জীবনে কী করবেন?পন্টিং: এখনো আরও কয়েক মাস খেলার বাকি আছে। আমি সেদিকেই তাকিয়ে আছি। তাসমানিয়ার হয়ে এই মৌসুমের শুরুটা বেশ উপভোগ করছিলাম। সেখানে পুরোনো কিছু বন্ধুদেরও ফিরে পেয়েছি। আসলে তাসমানিয়ায় (তাঁর নিজের রাজ্য) গত ২০ বছরে খুব একটা সময় কাটানো হয়নি। তাই এটা উপভোগ করব। আর আমার নতুন দল তো এখন এটাই (নিজের পরিবারের দিকে আঙুল তুলে)।