এএফসি প্রেসিডেন্টস কাপের সেমিফাইনালে যেতে পারবে আবাহনী? ঝড়-বৃষ্টির মধ্যে কাল চীনা তাইপের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর আবাহনীকোচ অমলেশ সেন চোখ রাখলেনশেষ ম্যাচটার দিকে শেষ ম্যাচটা ফাইনাল হয়ে গেল আপনাদের জন্য। না জিতলে তো সেমিফাইনালে যেতে পারবেন না...অমলেশ সেন: হ্যাঁ, কঠিন হয়ে গেল ব্যাপারটা। শেষ ম্যাচটা জিততেই হবে। কিরগিজস্তানের দরদই বিশকেকের সঙ্গে জিততে পারবেন?অমলেশ: জেতা উচিত। আমার মনে হয়, খেলোয়াড়েরা যদি সিরিয়াসলি খেলে এবং সুযোগ কাজে লাগায়, তাহলে জিতব বলে আশা করি। তাইপের হাসুস দলটার সঙ্গে জিততে পারল না কেন আপনার দল?অমলেশ: সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমরা জিততাম এই ম্যাচ। যে যে খেলোয়াড় সুযোগ পেয়েছে, সবাই মিস করেছে। সমস্যাটা কোথায় ছিল?অমলেশ: সমস্যা তো একটাই, গোল না পাওয়া। এত মিস হলে তো জেতা যায় না। শেষ মুহূর্তে ইব্রাহিমের মিসটা মেনে নেওয়া যায় না। এর আগে উজ্জ্বল মিস করেছে। মিস করেছে আরও অনেকেই। দরদই তো বেশ শক্তিশালী। তারা এই টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন হয়েছে।অমলেশ: তা হোক, আমরাও তো পিছিয়ে নেই। আসলে আমরা নিজেরাই নিজেদের সমস্যা। আমরা দুই ম্যাচেই অনেক সুযোগ পেয়ে কাজে লাগাতে পারিনি। আজ (কাল) তো ঝড়-বৃষ্টির মধ্যে খেলতে হলো দ্বিতীয়ার্ধে। এটাও তো মনে হয় আপনাদের বিপক্ষে গেছে...অমলেশ: হ্যাঁ, প্রকৃতিও বিরুদ্ধে চলে গেছে। আজ (কাল) এমন হয়েছে, ভাগ্যও বিরুদ্ধে গেল। প্রথমদিকে গোল মিস, তারপর ঝড়-বৃষ্টি হওয়ায় ওরা (হাসুস) সুবিধা পেয়ে গেল। বাতাস উল্টো দিকে বওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হলাম। তার পরও জেতা উচিত ছিল। আপনি কি হতাশ?অমলেশ: হতাশ তো বটেই। আমি একা নই, দলের সবাই হতাশ। জেতা ম্যাচ জিততে পারলাম না। দরদইয়ের আজকের (কাল) ম্যাচ দেখেছেন?অমলেশ: দেখেছি। ওরা এক গোল দিয়ে গরমের কারণে ম্যাচটা কন্ট্রোল করেছে। বেশি রানিংয়ে যায়নি। টানা দুটি প্রেসিডেন্টস কাপ আয়োজন করল আবাহনী। গতবার এক গোল বেশি করলে সেমিফাইনালে যেতে পারত। এবারও যদি না যেতে পারে, তাহলে সমর্থকেরা তো হতাশ হবে...অমলেশ: সমর্থকদের জন্য খারাপই লাগে। আমরা তো চাই সব সময় তাদের খুশি করতে। কিন্তু হয়ে ওঠে না। তারা হতাশ হয়। তবে শেষ ম্যাচে দর্শকদের মাঠে আসতে বলব। আমি কথা দিচ্ছি, জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব।