‘এল ক্লাসিকো’র টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের দুটি ম্যাচের জন্য চাতক চোখে তাকিয়ে থাকে ফুটবল-বিশ্ব। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দুটি ম্যাচ। ‘এল ক্লাসিকো’ বা ‘ধ্রুপদি লড়াই’ যার নাম।অন্য অনেকের মতোই এই এল ক্লাসিকো টানে ডেভিড ভিয়াকেও। আসলে এল ক্লাসিকোর টানেই ভ্যালেন্সিয়া ছেড়ে তিনি নাম লিখিয়েছেন বার্সেলোনায়। নতুন মৌসুমের দুটি এল ক্লাসিকোর একটি এ বছরেরই ২৮ নভেম্বর, আরেকটি আগামী বছরের ১৭ এপ্রিল। রিয়াল-বার্সার প্রথম লড়াইটি হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। দ্বিতীয়টি বার্নাব্যুতে।ভিয়া এই দুটি ম্যাচের জন্য অধীর অপেক্ষায় আছেন। ‘এই ধরনের একটা ম্যাচে সব খেলোয়াড়ই খেলার স্বপ্ন দেখে। আমি আবহটার স্বাদ নিতে চাই। এটা যেকোনো খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ। খেলোয়াড়দের বার্সেলোনায় আসার এটাও একটা কারণ।’ ওয়েবসাইট।