'এলিয়েন' মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্সি বদলের সময় মুখে লেগে হাসিই বলে দিচ্ছিল, মেসির সঙ্গে খেলেই ধন্য অ্যাটলেটিকো উইঙ্গার
জার্সি বদলের সময় মুখে লেগে হাসিই বলে দিচ্ছিল, মেসির সঙ্গে খেলেই ধন্য অ্যাটলেটিকো উইঙ্গার

গতকাল বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি লড়াইটি ছিল নিষ্পত্তিহীন। গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে লা লিগার শীর্ষ দুই দল। লিওনেল মেসি নেমেছিলেন দ্বিতীয়ার্ধের পর। ইনজুরি কাটিয়ে গেটাফের বিপক্ষে যে ঝলকটা দেখিয়েছিলেন, কাল অবশ্য তেমনটি দেখাতে পারেননি। তবুও মেসিকে নাকি ‘এলিয়েন’ মনে হয় অ্যাটলেটিকো উইঙ্গার আরদা তুরানের!
মেসিতে মুগ্ধ তুরান বলেন, ‘লিওনেল মেসি এ গ্রহের নন, তিনি স্রেফ এলিয়েন! ফুটবল ইতিহাসে তাঁকেই আমার সেরা মনে হয়।’ খেলা শেষে মেসির সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে জার্সি বদল করেন তুর্কি ফরোয়ার্ড। জার্সি বদলের সময় মুখে লেগে থাকা হাসি বলে দিচ্ছিল, মেসির সঙ্গে খেলেই ধন্য অ্যাটলেটিকো উইঙ্গার!