‘এসব থেকেই আমরা শিখছি’
শেষ পর্যন্ত তো হারতেই হলো, ভুলটা কোথায় ছিলসাকিব আল হাসান: আমরা ছোট ছোট কিছু ভুল করেছি। কালকের (পরশু) দিনটা আমাদের জন্য খুব আনলাকি ছিল, মুশফিকের আউটটা দেখেন, জুনায়েদ-ইমরুলেরটা, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট দেখা যায় না। আর আজকে নাঈম ভাইয়ের আউটটা ছিল খুবই ‘ক্রুশিয়াল’, ওই মুহূর্তে এমন শট দলের পরিকল্পনার সঙ্গে যায় না। আমরা দুজন যদি লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পারতাম, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। যাই হোক, উনি এখনো শিখছেন, আশা করি শিক্ষা নেবেন। সুহাসের (শফিউল) উইকেটটাও গুরুত্বপূর্ণ ছিল, ওভাবে না মেরে উইকেটে থাকলে ভালো হতো। ছোট ছোট এই ভুলগুলো হয়েছে। উইকেটে টিকে থাকা দরকার ছিল, অথচ সবার মধ্যে কেমন যেন তাড়াহুড়ো দেখা গেল...সাকিব: আমার অ্যাপ্রোচ কিন্তু খারাপ ছিল না, আউট হওয়ার আগ পর্যন্ত। ওই শটটা খেলার আগ পর্যন্ত নাঈম ভাইও কিন্তু খুব ভালো খেলেছে। আর সুহাসকে বারবার বলছিলাম, যাই করিস তুলে মারিস না। ও বলল, ঠেকাতে গেলে যদি আউট হয়ে যাই! ক্রিকেটে এগুলো হয়। লাঞ্চের পরপরই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে আউট প্রসঙ্গেসাকিব: তখন পরিস্থিতিটা এমন ছিল যে হয় আমাদের অন্তত ৪০টা রান করতে হবে অথবা ১০টা ওভার খেলতে হবে। রুবেলের জন্য ১৫-২০ বল টিকে থাকা কঠিন ছিল। তাই চিন্তা করলাম, অন্তত ২০-২৫টি রানও যদি বাড়িয়ে নেওয়া যায়। এর আগে কিন্তু আমি খুব একটা বাজে শট খেলিনি। ওই বলটাও হয়তো ঠেকাতে পারতাম, কিন্তু পরের ওভারে রুবেল আউট হয়ে যেতে পারত। নিজের পারফরম্যান্স সম্পর্কেসাকিব: আমার যা কিছু দেওয়া সম্ভব ছিল, সবই মনে হয় দিতে পেরেছি। আবহাওয়া, ম্যাচের পরিস্থিতি—সবকিছু মিলিয়ে যত দিন ধরে ক্রিকেট খেলেছি, এই ম্যাচটিতেই সবচেয়ে বেশি পরিশ্রম করেছি। ৯৬ রানটা তো একরকম আতঙ্ক হয়ে যাচ্ছেসাকিব: ইদানীং মনে হয় ভাগ্যটা সহায় হচ্ছে না। ৪৯, ৯৬, ৪ উইকেট,...‘১’ টা আসছে না। আশা করি, ভাগ্য তাড়াতাড়ি আমার দিকে ফিরে তাকাবে। আগে দুবার ৯৬ রানে আউট হওয়ার কথা মনে হয়েছিল কি নাসাকিব: না, ভাবছিলাম কত তাড়াতাড়ি সেঞ্চুরিটা করা যায়। মিড উইকেটে ফিল্ডার নিল; প্রথমে ভাবলাম, স্কয়ার লেগে সুইপ করি। পরে ভাবলাম, ওর বল তো ঘোরেই না, সোজা মারি। কিন্তু ওই বলটাই একটু ঘুরল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিংসাকিব: উইকেটটা আসলে এমন যে চাইলেই উইকেট নেওয়া যায় না। কিন্তু চাইলেই রান করা যায়, তা ছাড়া উইকেট নেওয়া খুব কঠিন ছিল। শুরুতে ওরা একটা ভালো প্লাটফর্মও পেয়ে গিয়েছিল। আর একটা ব্যাপার, পঞ্চম দিনের শেষ সেশনে আমরা বোলিং-ফিল্ডিং করেছি, যেটার অভিজ্ঞতা আমাদের খুব বেশি নেই। সবাই তাই একটু ক্লান্তও হয়ে গিয়েছিল। তারপরও বলব, আমরা সাড়ে তিন দিন খুব ভালো ক্রিকেট খেলেছি। ফিল্ডিং সাজানোতেও কোনো পরিকল্পনার ছাপ পাওয়া গেল না...সাকিব: আসলে এমন একটা পরিস্থিতি, না রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো যায়, না আক্রমণাত্মক। বোলারদের জন্য উইকেটে কিছু ছিল না, রক্ষণাত্মক সাজালে দেখা যেত ওরা সহজে রান করে ফেলছে। আবার আক্রমণাত্মক ফিল্ডিং সাজালে ওরা দ্রুত রান করে ফেলছে। যাই হোক, এসব থেকেই আমরা শিখছি, পরের ম্যাচগুলোয় হয়তো কাজে লাগবে। ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল বলে মনে হচ্ছে কি নাসাকিব: হ্যাঁ, পাঁচ দিন ব্যাটিং-বোলিং করে ড্র করার সুযোগ আমাদের প্রতিদিন আসে না। ড্র করতে পারলে দারুণ হতো। তবে আমরা এখনো শিখছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত শিখছি। নিজে তো সেরাটা দিয়েছেন, বাকি সবাইও কি তা দিয়েছে?সাকিব: ওরা সবাই শতভাগ চেষ্টা করেছে। আগে কী হতো জানি না, এখন কিন্তু দলের সবাই সবাইকে খুব উৎসাহ দেয়। দলীয় চেষ্টার দিক থেকে এই দলটা আমার দেখা সেরা, আশা করি, বিশ্বকাপ আসতে আসতে আমরা বড় কিছু করতে পারব। এমন মরা উইকেট পেয়ে হতাশ কি নাসাকিব: উইকেটে স্পিনারদের জন্য কিছু ছিল না। যে পাশ থেকেই বোলিং করি মনে হয়নি এটা পঞ্চম দিনের উইকেট। ভারতেও মাঝেমধ্যে এমন উইকেট থাকে। আবার এমন উইকেট থাকে ১০০ রান করেও জিতে যায়, অস্ট্রেলিয়াকে একবার যেমন হারাল। আমাদের দেশে মনে হয় না সে ধরনের উইকেট বানানো। জানি না আবহাওয়ার কোনো ব্যাপার আছে কি না। আমরা আশা করেছিলাম, তৃতীয় দিন থেকে বল একটু হলেও ঘুরবে। স্বাগতিক দেশ হিসেবে উইকেটের সুবিধাটা আমরা পুরো সিরিজেই নিতে পারিনি। সমর্থকেরা তো শুধু জয় দেখতে চায়...সাকিব: সমর্থকদের বুঝতে হবে বড় দলগুলোকে হরহামেশা হারানো যায় না। আগে ড্র করা শিখতে হবে, তার পর জয়। সমর্থকদের ধৈর্য ধরতে হবে।