প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ‘এস’-এর রেকর্ডটা নতুন করে লিখেছেন সেরেনা উইলিয়ামস। চীনের ঝেং জির বিপক্ষে ২৩টি এস মেরে ভেঙেছেন ২০০৯ সালে নিজের গড়া ২০টি এসের উইম্বলডন রেকর্ড। পরশু সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে ২৪টি এস করে শুধু ওই রেকর্ডই ভাঙলেন না, মেয়েদের টেনিসের এক ম্যাচে সর্বোচ্চ এস করার রেকর্ডটাও ছুঁয়ে ফেললেন। ২০০৮ সালে টোকিওতে লুসি সাফারোভার বিপক্ষে ২৪টি এস করেছিলেন এস্তোনিয়ার কাইয়া কানেপিও। পুরুষ টেনিসের রেকর্ডটি জন ইসনারের। ২০১০ সালে নিকোলাস মাহুতের বিপক্ষে টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচটিতে ১১৩টি এস মেরেছিলেন ইসনার। মাহুতও সেঞ্চুরি পেয়েছিলেন, করেছিলেন ১০৩টি এস। টুর্নামেন্টের হিসাবে রেকর্ডটি গোরান ইভানিসেভিচের। ২০০১ সালে উইম্বলডন জয়ের পথে ২১২টি এস মারেন এই ক্রোয়েশিয়ান তারকা।