‘এ’ ক্যাটাগরির সবচেয়ে দামি খেলোয়াড় নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের নিলামে এখন পর্যন্ত নাম এসেছে ছয় বাংলাদেশি ক্রিকেটারের। বিসিবি প্রদত্ত ‘এ’ ক্যাটাগরির এই খেলোয়াড়েরা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ, বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাক, অলরাউন্ডার নাসির হোসেন, ব্যাটসম্যান ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁদের সবার ভিত্তিমূল্য ছিল ৪৫ হাজার মার্কিন ডলার। সূত্র জানায়, এ তালিকায় সবচেয়ে বেশি দাম উঠেছে নাসির হোসেনের। দুই লাখ ডলারে নাসিরকে কিনে নিয়েছে রয়েল বেঙ্গল অব খুলনা। দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে মাহমুদউল্লাহর। এক লাখ ১০ হাজার ডলারে তাঁকে কিনেছে চিটাগাং কিংস। আবদুর রাজ্জাককে ৮৫ হাজার ডলারে কিনেছে রয়েল বেঙ্গল অব খুলনা। জুনায়েদকে ৭০ হাজার ডলারে দুরন্ত রাজশাহী, ইমরুল কায়েসকে ৫০ হাজার ডলারে কিনেছে সিলেট রয়্যালস। ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা মাশরাফিকে ৪৫ হাজার ডলারে কিনে নিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরস।