'এ' দল ঘোষণা, অধিনায়ক নাসির

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সফরে বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের নাম ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্ব দেবেন নাসির হোসেন। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাঈম ইসলাম। ক্যারিবিয়ানে মাস খানেকের সফরে দুটি চার দিনের, তিনটি এক দিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বার্বাডোজে ২৬ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ।
‘এ’ দলে নতুন মুখ রয়েছে তিনটি। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান, ওপেনার আবদুল মজিদের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ঠাঁই পেয়েছেন দলে। অবশ্য জাতীয় দলের অনেকেই রয়েছেন এই সফরে।
বাংলাদেশ ‘এ’ দল:
নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, আবদুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সোহাগ গাজী, মুক্তার আলী, মোহাম্মদ ইলিয়াস, রবিউল ইসলাম, শুভাশিষ রায় ও তাইজুল ইসলাম।