'এ' দলে সোহাগের বদলে শুভাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমরের ব্যথাটা আছে বেশ কিছুদিন ধরেই। বিসিএলের ফাইনাল শুরুর সময়ও ছিল সেটি। কিন্তু ম্যাচের চতুর্থ দিনে ব্যথা এমনই বেড়ে গেল যে দ্বিতীয় ইনিংসে চার ওভারের বেশি বলই করতে পারলেন না। কাল শোনা গেল আরও বড় দুঃসংবাদ। কোমরের ব্যথার কারণে ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না এই অফ স্পিনারের।

তবে অবাক ব্যাপার, সোহাগ ব্যথা অনুভব করলেও সম্প্রতি করা এমআরআই স্ক্যানে তেমন জটিল কিছু ধরা পড়েনি। বিসিএল ফাইনালের দ্বিতীয় দিনে এমআরআই করিয়েছিলেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর কাল বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘স্ক্যান রিপোর্ট ভালোই আছে। সোহাগ ব্যথা অনুভব করলেও স্ক্যানে কিছু ধরা পড়েনি।’

কিন্তু সোহাগ বলেছেন, পরশু থেকে ব্যথাটা বেড়ে গেছে অনেক। স্ক্যান রিপোর্টে যা-ই থাকুক, এ অবস্থায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রা​িজ নয় ফারুক আহমেদের নির্বাচক কমিটি। সোহাগের পরিবর্তে তাই শুভাগত হোম চৌধুরীকে ‘এ’ দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ২২ মে৷