‘এ’ দলের ইংল্যান্ড সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ইংল্যান্ড সফরের সূচি। আটটি এক দিনের ম্যাচ খেলতে আগামী ২ আগস্ট যুক্তরাজ্যে পৌঁছাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দলটি। সফরের প্রথম পাঁচটি ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ কাউন্টি দল হ্যাম্পশায়ার, ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, নটিংহামশায়ার ও উস্টারশায়ার। ২০, ২২ ও ২৪ আগস্ট শেষ তিনটি ম্যাচ ইংল্যান্ড লায়নস নামে পরিচিত ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।