‘এ’ দলের এমন ব্যাটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের একপশলা বাতাস এসেছিল বুঝি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে! নইলে চার দিনের ম্যাচেও অমন বলে বলে মারতে চাইবেন কেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা? পরিণতি, ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে কাল ১৯৯ রানেই শেষ ‘এ’ দলের প্রথম ইনিংস। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান করেছে সফরকারীরা।দলের ৮ রানে ওপেনার ইমরুল কায়েস আর ২৭ রানে আরেক ওপেনার নাসিরউদ্দিন ফারুককে হারিয়ে শুরুটাই নড়বড়ে হয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। তৃতীয় উইকেটে অধিনায়ক রকিবুল হাসান-মমিনুল হক জুটি ৭৩ রান যোগ করলেও শেষটা শুরুর মতোই হলো। অযথাই ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে দলের ১০০ রানের সময় রানআউট হয়ে গেছেন রকিবুল। ক্যারিবীয় বোলারদের পথ পরিষ্কার হয়ে যায় তখনই। ৩২ রান করা রকিবুলসহ শেষ ৮ উইকেট পড়েছে মাত্র ৯৯ রানে!উচ্চাভিলাষী শট আর ঝুঁকি নিয়ে রান নেওয়ার প্রবণতা দেখে মনেই হয়নি ‘এ’ দলের ব্যাটসম্যানদের কারও উইকেটে থাকার ইচ্ছা ছিল। চার মেরে ফিফটি করার পরের বলেই বাঁহাতি স্পিনার জমেল ওয়ারিক্যানকে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন মমিনুল। ২০ রান পর একই বোলারকে তুলে মারতে গিয়ে ওয়াইডিশ মিড অফে ক্যাচ দিয়েছেন আনামুল। বাঁহাতি পেসার কটারেলই সফলতম, ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট।ম্যাচের আগে পুরোপুরি সুস্থ বোধ না করায় চার দিনের ম্যাচে শেষ পর্যন্ত খেলছেন না শাহরিয়ার নাফীস। অনুশীলনে শাহাদাতের বলে কাঁধে আঘাত পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান এখনো ম্যাচ খেলার মতো ফিট নন। ‘মাথাব্যথা আর নেই। তবে আজ (কাল) ম্যাচের আগে ডান চোখে একটু সমস্যা হচ্ছিল। সে কারণেই দলের ডাক্তারের পরামর্শে ম্যাচটা খেলছি না’—বলেছেন শাহরিয়ার।হরতালের কারণে চার দিনের ম্যাচে অপ্রত্যাশিত বিরতি পড়ছে আজ। কাল থেকে শুরু হবে বাকি তিন দিনের খেলা।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ৮৭.১ ওভারে ১৯৯ (ইমরুল ৬, নাসিরুদ্দিন ১৬, রকিবুল ৩২, মমিনুল ৫০, নাঈম ৩০, আনামুল ১৫, ফরহাদ ১৫, শাহাদাত ১১, এনামুল জুনিয়র ১০*, নাজমুল ০, সাকলাইন ০; কটারেল ৪/১৫, ওয়ারিক্যান ২/৩২, পেরমল ২/৫৭, ব্ল্যাকউড ১/৯)। ওয়েস্ট ইন্ডিজ এইচপি: ২ ওভারে ১৪/০ (ফ্লেচার ১৩*, গ্রিফিথ ০*; নাজমুল ০/৮, শাহাদাত ০/৫)।